1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিনাজপুর বিএসটিআই এর মোবাইল কোর্ট অভিযানে পেট্রোল পাম্পে ২০ হাজার টাকা জরিমান

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১০৬ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম,স্টাফ রিপোর্টার, দিনাজপুর।

দিনাজপুর জেলার, বিরল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ এর নেতৃত্বে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
আজ ১২ নভেম্বর (বুধবার) দুপুর ১২ টায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিনটি পেট্রোল পাম্পে অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে…(১)মন্ডল ট্রেডার্স,বিরল বাজার, দিনাজপুর প্রতিষ্ঠানের পেট্রল পণ্যে প্রতি ১০ লিটারে ২৮০ মি.লি. কম পাওয়ায় “ওজন ও পরিমাপ মানদন্ড আইন,২০১৮” এর সংশ্লিষ্ট ধারায় ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা করেন সেই সাথে পুনরায় ঠিক না করা পর্যন্ত উক্ত ডিসপেন্সিং ইউনিট বন্ধ করার নির্দেশ দেন এবং জরিমানা আদায় করে মামলা নিষ্পত্তি করা হয়।
(২) আলী ফিলিং স্টেশন, বিরল , দিনাজপুর প্রতিষ্ঠানে পেট্রোল, ডিজেল, অকটেন পণ্যে পরিমাপ সঠিক পাওয়া যায়(৩) মেসার্স এশিয়া ফিলিং স্টেশন, বিরল , দিনাজপুর প্রতিষ্ঠানে পেট্রোল, ডিজেল, অকটেন পণ্যে পরিমাপ ত্রুটিসীমার মধ্যে পাওয়া যায়।

উক্ত অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন জনাব শামীম আজাদ বকুল ,পরিদর্শক (মেট) বিএসটিআই, দিনাজপুর।জনস্বার্থে বিএসটিআই দিনাজপুরের এরুপ কার্যক্রম অব্যাহত থাকবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park