1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিনাজপুর পৌরসভার সাথে চুক্তি করলো যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পার্ক পেমব্রোক সিটি।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম , স্টাফ রিপোর্টার বাংলার চেতনা নিউজ।

প্রতিষ্ঠার প্রায় ১৫৬ বছর পেরোলেও দিনাজপুর পৌরসভার আধুনিকতার ছোঁয়া লাগাতে পারেনি প্রশাসন। রাস্তাঘাট, অতিরিক্ত যানজট, সঠিক ড্রেনেজ ব্যবস্থাপনা নেই কোনো আধুনিক নগর পরিকল্পনা এই পৌরসভায়। এধরণের নানান প্রতিবন্ধকতায় পিছিয়ে পড়েছে উত্তরের জেলা দিনাজপুর পৌরসভার উন্নয়ন কার্যক্রম।

দিনাজপুর পৌরসভার এই দূর্দশা দেখে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পার্ক পেমব্রোক সিটি কর্তৃপক্ষ।আজ ৩০ জুলাই সকালে দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয়ে দিনাজপুর জেলা প্রশাসক মো: রফিকুল ইসলামের সভাপত্বিতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ভাইস মেয়র মুসফেকা কাশেম ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মো.রিয়াজুদ্দিনের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে দিনাজপুর পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা, নিষ্কাশন ব্যবস্থা, কারিগরি ও আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন বিষয়ে সহায়তার বিষয় উঠে আসে।দিনাজপুর পৌরসভার ইতিহাসে এমন চুক্তি এই প্রথম। দিনাজপুর পৌরবাসীর প্রত্যাশা থাকবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পার্ক পেমব্রোক সিটি এবং দিনাজপুর পৌরসভা কর্তৃক সম্পাদিত এই চুক্তির সব বিষয় যাতে বাস্তবায়িত হয় এবং পৌরবাসী যাতে এর সুফল ভোগ করতে পারে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park