1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিনাজপুরে ৪ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার আটক ১জন ।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২০৪ বার পঠিত

 

মোঃ আশরাফুল ইসলাম
দিনাজপুর জেলা প্রতিনিধি

 

দিনাজপুরের বীরগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৯৫ কেজি ওজনের কালো কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে র‍্যাব ১৩ ও পুলিশের যৌথ টিম।
এই ঘটনায় সাবেক ইউপি সদস্য আক্কাস আলী(৫০) কে আটক করেছে যৌথ বাহিনী।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে বীরগঞ্জ থানা পুলিশ এইতথ্য নিশ্চিত করেছেন।
বীরগঞ্জ থানা সূত্রে জানা গেছে, র‍্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী মেজর ইসতিয়াকের নেতৃত্বে বীরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে ৪ ফ্রেব্রুয়ারি মঙ্গলবার রাত ১০টার দিকে যৌথ অভিযানে শতগ্রাম ইউনিয়নের অর্জুনাহার এলাকার কৃষক মৃত ছমির আলীর ছেলে গোলাম মোর্শেদের বাড়ির গোয়াল ঘরের পিছনে গর্ত করে পলিথিন প‍্যাচিয়ে রাখা কালো কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটি মাটি খুড়ে উদ্ধার করা হয়।

এই ঘটনার সঙ্গে জড়িত একই এলাকার মৃত আবেদ আলীর পুত্র ৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আক্কাস আলীকে (৫২) গ্রপ্তার করেছে যৌথ বাহিনী।
এ ঘটনায় র‍্যাব সদস্য আব্দুল আল মাসুদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ৬, তারিখ- ০৫/০২/২০২৫।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল গফুর ঘটনা নিশ্চিত করে বলেন, ঐ কালো কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটি সংঘবদ্ধ চক্র আত্মসাৎ করতে চেয়েছিল কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সজাগ থাকায় তাদের অসৎ উদ্দেশ্য সফল হয়নি। ৬৬ ইঞ্চি দৈর্ঘ্য, ৩০ ইঞ্চি প্রস্থ ৩৯৫ কেজি ওজনের বিষ্ণু মূর্তিটি আনুমানিক ৩ কোটি ৯৫ লাখ টাকা মূল্যের। পুলিশ বাকি জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে আরও অন্যান্য সদস্যদের তথ্য পেয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করার জন্য যৌথ বাহিনী অভিযান শুরু করেছে। আটক চোরাকারবারিকে দিনাজপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park