1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিনাজপুরে “লিচু চত্বর” উদ্বোধন, লিচুর জন্য বিখ্যাত ঐতিহ্য ও নগর সৌন্দর্যবর্ধনের নতুন সংযোজন।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৬১ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

দিনাজপুর শহরের ঐতিহ্য ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে দিনাজপুর সরকারি কলেজ মোড়ে নির্মিত “লিচু চত্বর” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি ২০২৬) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চত্বরটির উদ্বোধন করেন জনাব মোঃ শহিদুল ইসলাম, এনডিসি, বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ।
দিনাজপুরের ঐতিহ্যবাহী ও সুস্বাদু লিচুকে ব্র্যান্ডিং করা, নগরীর নান্দনিকতা বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যেই এই লিচু চত্বর নির্মাণ করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, এটি দিনাজপুরের পরিচিতি দেশব্যাপী আরও একধাপ এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রিয়াজ উদ্দিন,
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়,
একই সঙ্গে স্থানীয় সরকার বিভাগের উপসচিব ও দিনাজপুর পৌরসভার সম্মানিত প্রশাসক।
তাঁর পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমেই লিচু চত্বর আজ বাস্তব রূপ পেয়েছে। নগর উন্নয়ন, সৌন্দর্যবর্ধন ও জনবান্ধব উদ্যোগে তাঁর ভূমিকা দিনাজপুরবাসীর কাছে প্রশংসিত হয়েছে।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ জনগণ। উদ্বোধন শেষে অতিথিরা লিচু চত্বর পরিদর্শন করেন এবং এর নকশা ও উদ্দেশ্যের ভূয়সী প্রশংসা করেন।
দিনাজপুরের গর্ব লিচুকে কেন্দ্র করে নির্মিত এই লিচু চত্বর ভবিষ্যতে পর্যটন, সংস্কৃতি ও নগর পরিচিতির এক গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে উঠবে—এমনটাই আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park