1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিনাজপুরে ডেভিল হান্ড অভিযানে কুখ্যাত ডাকাতসহ ৬৮ জন গ্রেফতার

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩০৮ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুর জেলা পুলিশের অভিযানে এক রাতে ৬৮ জনকে গ্রেফতার করেছেন পুলিশ এরমধ্যে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতভর অপারেশন ডেভিল হান্টের অভিযানে কুখ্যাত ডাকাত মোস্তাকিমসহ ১২জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ৩নং কাজিহাল ইউনিয়নের চকিয়াপাড়া গ্রামের আইন উদ্দিনের ছেলে মো. মোস্তাকিম (৪২)। ধৃত মোস্তাকিমের বিরুদ্ধে ইতোপূর্বে চুরি-ডাকাতিসহ ১৪টি মামলা রয়েছে। একই ইউনিয়নের বাজনাপাড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৪৭), উপজেলার ৭নং শিবনগর ইউনিয়নের দাদপুর মালিপাড়া গ্রমের আলাচাঁন মিয়ার ছেলে আমিনুল ইসলাম (২৫), একই ইউনিয়নের দেবীপুর গ্রামের মৃত কুমির উদ্দিন সরদারের ছেলে আমিনুল হক সরদার (৫৯), ফুলবাড়ী পৌর এলাকার পশ্চিম গৌড়ীপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৯), একই গ্রামের লোকমান আলীর ছেলে পারভেজ (২৭), মোজাম্মেল হকের ছেলে মোরশেদ আলম (৩০), মৃত সোলেমান মন্ডলের ছেলে রফিকুল ইসলাম (৪১), হাছান আলীর ছেলে ইউনুস আলী (৫৫), মৃত কামাল উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম লাল বাবু (৫০) এবং পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার মৃত আজিজ উদ্দিন মন্ডলের ছেলে রবিউল ইসলাম ও একই উপজেলার আব্দুস সালামের ছেলে নুর আমিন (২০)।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক, চুরি, ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে বলে নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুজিব্বুল বলেন, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতভর অপারেশন ডেভিল হান্টের অভিযানে কুখ্যাত ডাকাত মোস্তাকিমসহ ১২জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ডাকাত সদস্যের বিরুদ্ধে ইতোপূর্বে ১৪টি চুরি-ডাকাতি মামলা রয়েছে। অন্যদের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park