1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিনাজপুরে ট্রান্সফোর্স কমিটির অভিযানে দেশি মদ তৈরির কাঁচামাল জব্দ ।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২৩৯ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম

স্টাফ রিপোর্টার

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলাধীন আদীবাসিপাড়া নামক স্থান হতে টাস্কফোর্স অভিযান পরিচালনার মাধ্যমে ১,০৫,০০০ পিস বাংলাদেশী মদ তৈরীর ট্যাবলেট এবং ৪০ কেজি বাংলাদেশী ভাং উদ্ধার করেছে বিজিবি।

অদ্য ১৮ মার্চ ২০২৫ তারিখ আনুমানিক ৫:৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জনাব নুজহাত তাসনীম আওন, উপজলা নির্বাহী অফিসার, বিরামপুর এর নেতৃত্বে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্পের নম্বর-৫১১৫৩ হাবিলদার মোঃ মুর্তুজা শাহীনসহ ১৪ জন টহলদলের সহযোগিতায় ক্যাম্প হতে ০২ কিঃ মিঃ পূর্ব দিকে আদীবাসিপাড়া নামক স্থানে বিজিবি ও পুলিশের উপস্থিতিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে আদীবাসিপাড়া এলাকায় রাস্তার পার্শ্ব হতে পরিত্যক্ত অবস্থায় ১,০৫,০০০ পিস বাংলাদেশী মদ তৈরীর ট্যাবলেট এবং ৪০ কেজি বাংলাদেশী ভাং উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মালিকবিহীন মাদকদ্রব্যের বাজার মূল্য ১৫,৮২,২০০/- টাকা।

উদ্ধারকৃত মালিকবিহীন মাদকদ্রব্যগুলো জনাব নুজহাত তাসনীম আওন, উপজলা নির্বাহী অফিসার, বিরামপুর এর নির্দেশে ধ্বংস করা হয়।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)দিনাজপুর এর অধিনায়ক
লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার
সংবাদ মাধ্যম কে এ তথ্য নিশ্চিত করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park