1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিনাজপুরে গিনস ওয়ার্ল্ড রেকর্ডসের পথে বাংলাদেশ এসিআই মটরস ইতিহাসে একসঙ্গে ৩৫০ ট্রাক্টর হস্তান্তর

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৫৯ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম দিনাজপুর থেকে

কৃষি যান্ত্রিকিকরণের অন্যতম প্রতিকৃৎ এসিআই মটরস লিমিটেড আজ সোমবার (২৭ অক্টোবর) দিনাজপুর জেলা শহরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে সোনালিকার বিশ্ব জয় প্রতিপাদ্য নিয়ে একযোগে ৩৫০ ইউনিট সোনালিকা ট্রাক্টর কৃষকদের নিকট হস্তান্তর কর্মসূচীর আয়োজন করা হয়। এই মেগা ইভেন্টের মূল উদ্দেশ্য ছিলো একক অনুষ্ঠানে ৩৫০টি ট্রাক্টর হস্তান্তরের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসিআই মটরস এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস।এতে প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ট্রাক্টরস লিমিটেড এর ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা গৌরব সাক্সেনা। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। এছাড়াও এসিআই মটরস এর চীফ বিজনেস অফিসার মো. আসিফ উদ্দিনসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ, সোনালিকা ট্রাক্টরের গ্রাহক ও ড্রাইভারগণ উপস্থিত ছিলেন।
সোনালীকার সঙ্গে সুদীর্ঘ ১৮ বছরের যাত্রায় দেশের কৃষি যান্ত্রিকিকরণে এসিআই মটরস লিমিটেড উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠানটি বর্তমানে দেশের ট্রাক্টর মার্কেটে ৫০ শতাংশরও বেশী মার্কেট শেয়ার নিয়ে নেতৃত্ব ধরে রেখেছে। আজকের এই বিশেষ আয়োজনের অন্যতম উদ্দেশ্য হলো এই সাফল্যকে উদযাপন করা এবং দেশের কৃষিতে নতুন উদ্দীপনা তৈরী করা।
কৃষিতে বাংলাদেশের অর্থনীতির মেরুদন্ড বলা হলে সারাদেশে কৃষি খাতে উদ্যোম এবং উৎসাহের ঘটতি এখন লক্ষনীয়। তাই দেশের কৃষির উন্নয়ন এবং কৃষকদের উদ্দীপনা সৃষ্টি করাকে এসিআই মটরস লিমিটেড তার দায়িত্ব হিসেবে দেখে। সেই ধারাবাহিকতায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাশে কৃষি যান্ত্রিকিকরণের অগ্রগতি তুলে ধরা এবং বাংলাদেশের কৃষি এবং কৃষক যে বিশ্ব মানের তা তুলে ধরা। তার মর্যাদা প্রতিষ্ঠা করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। এই বিশ্ব রেকর্ড যেমনিভাবে আমাদের কৃষকদের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি একটি গৌরময় উপহার ঠিক তেমনিভাবে এসিআই মটরস লিঃ এর পক্ষ থেকে দেশের কৃষকদের প্রতিও একটি গৌরবময় উপহার। ভবিষ্যতেও কৃষকদের উন্নয়ন ও কৃষির আধুনিকরণের এই অভিযাত্রায় এই প্রতিষ্ঠান নিবেদিত থাকবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park