1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিনাজপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৮ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার বাংলার চেতনা নিউজ।

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যূরো এর সহযোগীতায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস -২০২৫ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে ৮ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

দ্বিতীয় পর্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার বাইরে মানবিকতা শেখাতে হবে। পড়াশোনা অল্প করলেও চর্চা বেশি বেশি করাতে হবে। প্রজ্ঞা এবং মেধা পার্থক্য আছে, আমাদের প্রজ্ঞাবান হতে হবে। শিক্ষা নিয়ে বেশি বেশি কাজ করতে হবে। এক কথায় সাক্ষরতার হার কমাতে হলে সকলকে একসাথে এগিয়ে আসতে হবে।

উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুল হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যূরো দিনাজপুরের সহকারী পরিচালক মোঃ রেজওয়ান আসিফ, জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফরোজা জেসমিন, দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম, সহকারী শিক্ষক মোঃ হান্নান মিয়া, চেহেলগাজী স্কুল এন্ড কলেজের প্রভাষক যুথিকা রানী রায়, প্রমুখ।

এছাড়াও তাৎক্ষণিক কুইজে অংশগ্রহণ করে বিজয়ী হয় জিলা স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র মোঃ শিহান ও কলেজিয়েট স্কুল এন্ড কলেজের ছাত্রী রাইতা হাসান শাওন।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা অফিসার মোঃ গোলাপ হোসেন সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park