1. admin@banglarchetona.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান ফুলবাড়ীতে ভুয়া CID খান সাহেবসহ মাদক মামলার ৫ জনকে আটক করেছে থানা পুলিশ । মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা

দিনাজপুরের ফুলবাড়িতে মস্তক বিহীন দ্বিখন্ডিত মরদেহ উদ্ধার

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৪ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার বাংলার চেতনা নিউজ দিনাজপুর।

দিনাজপুরের ফুলবাড়ীতে নিখোঁজের দুইদিন পর সাব্বির হোসেন সবুজ (৩০) নামে এক যুবকের মস্তক বিহীন দ্বীখন্ডিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত মাথার খোঁজে ঘটনাস্থলে অভিযান চলছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর গ্রামের একটি ধান ক্ষেতের ডোবা থেকে দ্বীখন্ডিত মরদেহটি উদ্ধার করা হলেও তার মাথাটি পাওয়া যায়নি। নিখোঁজ সাব্বির হোসেন সবুজ ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর গ্রামের মৃত ইবনে সাউদ সরকার এর ছেলে।
পরিবারের লোকজন মরদেহের শরীরের একটি বিশেষ চিহ্ন দেখে মরদেহটি সাব্বির হোসেন সবুজের বলে পরিচয় সনাক্ত করে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল। জানা যায়, রশিদপুর গ্রামের একটি ধান ক্ষেতের ডোবায় একটি মস্তক বিহিন খন্ডিত মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরিবারের লোকজন মরদেহের শরীরের একটি বিশেষ চিহ্ন দেখে মরদেহটি সাব্বির হোসেন সবুজের বলে পরিচয় সনাক্ত করে। এর আগে,গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় আটপুকুরহাট ব্যাংকে যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে বের হয়ে যায় সবুজ। তারপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। পরবর্তীতে বাড়ির লোকজন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার কোন সন্ধান পাননি। পরেরদিন গত বুধবার (২৪ সেপ্টেম্বর) তার পরিবারের লোকজন ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
সবুজের ছোট ভাই সাদেক হাসান সজিব জানান, গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় সে বাড়ির কাজ শেষে লোন গ্রহণের জন্য স্থানীয় আটপুকুরহাট কৃষি ব্যাংকে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। কিন্তু দিন শেষে রাত অবধি সবুজ বাড়ি ফিরে না এলে তাকে খোঁজা শুরু করেন বাড়ির লোকজন। পরে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। তবে সজিব গ্রামবাসীর কাছে জানতে পারেন অপরিচিত এক ব্যক্তির মোটরসাইকেলে চড়ে মঙ্গলবার গ্রাম ছাড়ে সবুজ। সবুজের ছোট ভাই সজিব আরও বলেন, আমরা ব্যাংকের ম্যানেজারের সাথে যোগাযোগ করলে তিনি জানান, তার ভাই মঙ্গলবার ব্যাংকে আসেননি। সজিব আরও জানান আমি নিশ্চিত উদ্ধারকৃত মরদেহটি আমার বড় ভাই সাব্বির হোসেন সবুজের।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park