1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৯নং ইউ পি ‘র দুস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৯৩ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৯ নং কুশদহ ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডের হতদরিদ্র, অসহায়, দুস্থদের প্রায় ৬৪৮০টি পরিবার কে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় হতে প্রাপ্ত ভিজিএফ এর চাল বিতরণ অনুষ্ঠিত হয়।

আজ ২০মার্চ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় নবাবগঞ্জ উপজেলার ৯নং কুশদহ ইউনিয়ন পরিষদ চত্বরে ভিজিএফ এর চাল বিতরণ করেন , ইউনিয়নের চেয়ারম্যান ও নবাবগঞ্জ বিএনপি’র ভারপ্রাপ্ত সহসভাপতি ও ৯ নং কুশদহ ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আনোয়ারুল আজিম (আনু)।
এ সময় উপস্থিত ছিলেন, মোঃ মুরাদ হোসেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ৯ নংকুশদহ ইউ পি, মোঃ নুর এ আলম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কুশদাহ ভূমি অফিস। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সকল ইউপি সদস্যগণ ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক গনসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

সারে জমিনে গিয়ে দেখা যায় স্বচ্ছ ও পরিমান মত প্রতিটি অসহায় দুস্থ কে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। ভি জি এফ এর চাল গৃহীতারা বলেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এই উপহার পেয়ে অনেক খুশি।
এ সময় ৯ নং কুশদহ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনোয়ারুল আজিম (আনু)। বলেন- আমি এই ইউনিয়নের খাদেম হিসেবে
আজ ২০ মার্চ ১৯ রমজানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নের সকল গরীব-দুখী অসহায় দুস্থ ৯টি ওয়ার্ডে প্রায় ৬ হাজার ৪শত ৮০টি পরিবারে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park