1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

দিনাজপুরের অরবিন্দ শিশু হাসপাতাল পরিদর্শনকালে জেলা প্রশাসক, ভালো সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে অরবিন্দ শিশু হাসপাতাল ভূমিকা রাখে।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫০ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম, স্টাফ রিপোর্টার দিনাজপুর বাংলার চেতনা নিউজ।

দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেছেন, মানব সেবাই হচ্ছে পরম ধর্ম। আপনারা যা কিছু করেন না কেন তা পরকালের জন্য। জীবের সেবার মধ্যে মানবতার সেবা রয়েছে। সেদিক দিয়ে অরবিন্দ শিশু হাসপাতালের কার্যক্রম আমার ভালো লেগেছে। ভালো সেবা দানকারী প্রতিষ্ঠান হিসেবে অরবিন্দ শিশু হাসপাতাল মা ও শিশুর স্বাস্থ্যসেবায় যথেষ্ট ভূমিকা রাখছে।
১৩ সেপ্টেম্বর শনিবার দিনাজপুর তথা উওরবঙ্গের একমাত্র শিশু ও মায়ের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এবং শিশু মৃত্যুহার কমাতে অরবিন্দ শিশু হাসপাতালে পরিদর্শন করতে এসে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। অরবিন্দ শিশু হাসপাতালের কার্যনির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে পরিদর্শন শেষে হাসপাতালের হলরুমে নির্বাহী কমিটির সদস্যদের সাথে জেলা প্রশাসক মতবিনিময় করেন। অরবিন্দ শিশু হাসপাতালের সাধারন সম্পাদক মোঃ শামিম কবির হাসপাতাল পরিদর্শনকালে এনআইসিইউ, শিশু বিভাগ, গাইনি বিভাগ, দন্ত বিভাগ, অপারেশন থিয়েটারসহ রোগীদের উন্নতমানের এবং আধুনিক প্রযুক্তির সেবা প্রদানের বিষয় গুলো তুলে ধরেন। অরবিন্দ শিশু হাসপাতালের যুগ্ম সম্পাদক মোঃ শহিদুর ইসলাম খান (শাহীন খান) তার বক্তব্যে বলেন মা ও শিশু স্বাস্থ্যসেবার একটি মডেল প্রতিষ্ঠান গড়ে তুলতে আপনার সহযোগিতার প্রয়োজন রয়েছে। আমাদের বিশ্বাস দিনাজপুর জেলাকে যে ভাবে আপনি গড়ে তুলতে যাচ্ছেন তার মধ্যে অরবিন্দ শিশু হাসপাতালের উপর আপনার সু-দৃষ্টি থাকবে। এসময় হাসপাতাল কার্যনির্বাহী পরিষদের সহ সভাপতি রণজিৎ কুমরি সিংহ, কোষাধ্যক্ষ (ভারঃ) প্রেম নাথ রায়, সমাজ কল্যাণ সম্পাদক রেজোয়ান হোসেন চৌধুরী (রানা), শিক্ষা,তথ্য ও যোগাযোগ সম্পাদক আলহাজ¦ মোঃ হারুন অর রশীদ, নির্বাহী সদস্য, কাশী কুমার দাস ঝন্টু ও বিধান চক্রবর্ত্তী বাসু উপস্থিত ছিলেন। শেষে পরিদর্শন বহিতে প্রধান অতিথি জেলা প্রশাসক তার অনুভূতি ব্যাক্ত করতে গিয়ে লিখেন অরবিন্দ শিশু হাসপাতালের পরিবেশ আমার ভালো লেগেছে। বিশেষ করে মা ও শিশুর স্বাস্থ্যর ব্যাপারে হাসপাতাল পরিচালনা কামিটির যথেষ্ট আন্তরিকতা রয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park