1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিঘলিয়া সেনহাটি সর:মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম কিবরিয়ার বিরুদ্ধে নানান অভিযোগ।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২৮২ বার পঠিত

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা বাংলার চেতনা নিউজ।

খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক গোলাম কিবরিয়া বিরুদ্ধে, নবম শ্রেণীর ছাত্রীর ছবি তোলার অভিযোগ, বিদ্যালয়ের শিক্ষিকার সাথে অনৈতিক মোবাইল মেসেজ এর অভিযোগ ও সহকারী শিক্ষকের নানান অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সরেজমিনে গিয়ে জানা যায় গত গত ৭ ই জুলাই ২৫ তারিখে সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরিক্ষা চলাকালীন সময়ে শ্রেণী কক্ষে নবম শ্রেণীর ছাত্রীর অনুমতি ছাড়া গোপনে কিবরিয়া মাষ্টার মোবাইল ফোনে ছবি তোলেন ।

ছবি তোলাকে কেন্দ্র করে বিদ্যালয়ের অভ্যন্তরে ছাত্র/ছাত্রী, অভিভাবক একত্রিত হয়ে শিক্ষক কিবরিয়ার বিরুদ্ধে হট্টগোল শুরু করে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবস্থার বেগতিক দেখে উপজেলা প্রশাসন ও দিঘলিয়া থানা পুলিশকে অবহিত করেন, থানা পুলিশ কিবরিয়া মাষ্টার কে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়।

সুস্থ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসে পরিস্থিতি তখন শান্ত করা হয়। শিক্ষক কিবরিয়াকে পুলিশ পাহারায় তাকে বাড়িতে পৌঁছে দেয়া হয়। উপজেলা প্রশাসন তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বলে জানা যায়।
বিষয়টি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের পর অভিযুক্ত শিক্ষক গোলাম কিবরিয়ার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা যায়।

অপর দিকে উক্ত অভিযুক্ত শিক্ষক গোলাম কিবরিয়ার নিকট উক্ত বিষয়ে জানতে চাইলে তিনি বলেন তদন্ত কমিটির সদস্যদের টাকা দিয়ে আমার পক্ষে রিপোর্ট করাব। কিবরিয়া মাষ্টার ২০১২ সালে সেনহাটি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষাগতা শুরু করেন, এই পর্যন্ত তার বিরুদ্ধে ১৪ থেকে ১৬ টি অভিযোগ পাওয়া গেছে, শ্রেনী কক্ষে পাঠ্য বইয়ের বাইরে ছাত্রীদের সঙ্গে অনৈতিক আলোচনা স্বামী/স্ত্রীর সম্পর্ক নিয়ে বক্তব্য রাখেন যা অনৈতিক।

ছাত্র/ছাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে ঐ শিক্ষক কিবরিয়া বিদ্যালয় যোগদান করলে আমরা ক্লাস বর্জন করব বলে হুমকি দেয়। কার ছত্রছায়ায় কোন পেশি শক্তির বলে বলিয়ান হয়ে কিবরিয়া মাষ্টার বারবার অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়- আজিজুল হাকিম নামের এক ব্যক্তি, খুলনা জেলা তরুণ দলের যুগ্ম আহ্বায়ক পরিচয় দিয়ে, অভিযুক্ত শিক্ষক কিবরিয়ার অপরাধ ঢাকতে প্রধান শিক্ষক, সাংবাদিক, এমনকি দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার কে অকথ্য ভাষা সহ-হুমকি- ধামকি দিয়ে আসছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park