1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন

দিঘলিয়া মৎস্য দপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা। 

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৭৪ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি বাংলার চেতনা নিউজ।

দিঘলিয়া উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন কমিটির আয়োজনে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১৮ আগষ্ট) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ কিশোর আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কাপল চন্দ্র বসাক, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা প্রণি সম্পদ অফিসার ডাঃ মাহমুদা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার টি এম শাহ্ আলম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মোনায়েম খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহাগ হোসেন, উপজেলা সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনিতা দত্ত। চিংড়ি চাষ উদ্যোক্তাদের মধ্য থেকে বক্তব্য রাখেন বরইতলা চিংড়ি চাষী ক্লাস্টার-২ এর সাধারণ সম্পাদক মোঃ মোকছেদ ফকির ও দিঘলিয়া চিংড়ি চাষী ক্লাস্টারের সভাপতি মোঃ মনিরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ আসলাম, আনসার ও ভিডিপি সদস্য মোঃ আকিব হোসেন, বিদ্যুৎ কুমার, মোঃ পভেল ও পাপিয়া সুলতানা প্রমুখ। এ উপলক্ষে দিঘলিয়া উপজেলা পরিষদ পুকুরে দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস এর উপস্থিতিতে পোনা মাছ অবমুক্ত করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের পূর্ব নির্ধারিত পুকুরগুলোতে পোনা মাছ অবমুক্ত করা হয়। এ ছাড়া বিভিন্ন খাল, নদী ও জলাশয়ে কারেন্ট জাল, দোয়ারী জাল, চরঘেরা জাল ও পাটা উদ্ধারে মোবাইল কোর্ট পরিচালনা ও উদ্ধার হওয়া মালামাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park