1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিঘলিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১২৫ বার পঠিত

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা জেলা প্রতিনিধিঃ

দিঘলিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুলার ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’র আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫ অনুষ্ঠিত হয়।

৩০ জুন মোঙ্গলবার বেলা ১১ টায় দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ স্কুল কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম।উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কংগ্রেসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মহাদেব চন্দ্র সানা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ কিশোর আহমেদ।

  1. অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদা সুলতানা, সমাজসেবা অফিসার মোঃ সোহাগ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আরিফ হোসেন, সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মেহেদী হাসান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, মোঃ আনোয়ারুজ্জামান, মোঃ কামাল হোসেন, সাগর সরকার প্রমুখ। অনুষ্ঠানেরসার্বিক সহযোগিতা ও সাজ সজ্জায় ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুল হাসান মাহামুদ।কংগ্রেসে মোট ১০০ জন সদস্য অংশগ্রহণ করেন। এর মধ্যে ৭০ জন কৃষক। বাকি ৩০ জন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এনজিও কর্মী, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park