1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

দিঘলিয়ার বারাকপুর গৃহবধুর শ্লীলতাহানির ঘটনায় মামলা দায়ের গ্রেফতার ১

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৩২ বার পঠিত

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা বাংলার চেতনা নিউজ।

দিঘলিয়া উপজেলার বারাকপুর উত্তর পাড়ায় গৃহবধুর শ্লিলতাহানি এবং ভিকটিমকে শারীরিক ভাবে নির্যাতনের অভিযোগে বারাকপুর মফিজুলের পুত্র  সৈকত(২৫) কে গ্ৰেফতার করেছে পুলিশ।

এলাকাবাসী ও ভিকটিম সূত্রে জানা যায়,

দিঘলিয়া উপজেলার বারাকপুর উত্তরপাড়া নিবাসী মোঃ আলী হোসেনের পুত্র মোঃ মোশারেফ হোসেনের স্ত্রী তার পুত্র গাজী বাড়ি হাফেজিয়া মাদ্রাসার ছাত্র আবু হুরাইরাকে আনতে বাড়ি থেকে রওনা হন। তিনি মলিকুলের বাড়ির সামনে এলে দুপুর আনুমানিক ১২ টার সময় মফিজুলের পুত্র সৈকত (২৫) পিছন দিক থেকে এসে উক্ত গৃহবধূর হাত মুখ চেপে ধরে জোর পূর্বক টেনে হিঁচড়ে তাদের বাড়ির মধ্যে নিয়ে যায়। এ সময় উক্ত গৃহবধূর আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে সৈকত ভিকটিমকে এলোপাতাড়িভাবে মারধর করে। লোকজন তাদের বাড়ির ভেতর চলে আসলে সৈকত ঘরের মধ্যে ঢুকে ভেতর থেকে দরজা আটকিয়ে দেয়। দিঘলিয়া থানা পুলিশ ও কামারগাতী ফাঁড়ির পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে  সৈকতকে গ্রেফতার করে দিঘলিয়া থানায় নিয়ে আসে।

এদিকে মোঃ মোশারেফ হোসেন খবর পেয়ে দ্রুত খুলনা থেকে বাড়িতে এসে স্ত্রীকে নিয়ে প্রথমে বাংলাদেশ নৌবাহিনী দিঘলিয়া কন্টিনজেন্ট কমান্ডার বরাবর ও পরে দিঘলিয়া থানায় গিয়ে মামলা দায়ের করেন।

উল্লেখ্য সৈকত এলাকার মাদক সিন্ডিকেটের সদস্য ও নিজেও মাদকাসক্ত। ইতোপূর্বে সৈকতের বিরুদ্ধে  হামলা ও মারপিট করার অভিযোগ রয়েছে।

দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন  জানান, এ ব্যাপারে দিঘলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। মামলা নং ৬ তাং ১২/০৮/২০২৫ ইং। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park