1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিঘলিয়ার গাজীরহাটে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলার উন্নতি কল্পে ওসি এইচ এম শাহীন।।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা বাংলার চেতনা নিউজ।

দিঘলিয়া উপজেলার শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধের বিল্ডআপ পিতা-মাতা ও শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের দায়িত্ব ও কর্তব্য এবং শিক্ষার্থীদের সুরক্ষার ব্যাপারে দিঘলিয়া উপজেলার গাজীরহাটে ২টি বিদ্যালয় পরিদর্শন করেন দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন।

এ সময় উপস্থিত ছিলেন দিঘলিয়া থানার এসআই আদর্শ, গাজীরহাট পুলিশ ক্যাম্পের আইসি এসআই মাসুদ, সাংবাদিক সৈয়দ আবুল কাসেম, সৈয়দ জাহিদুজ্জামান, ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, শেখ শামীমুল ইসলাম, সৌমিত্র কুমার দত্ত।

দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রত্যেক শিক্ষার্থীরা যেন তাদের পিতা-মাতার কষ্ট ও সন্তানের লালন পালনে পিতা-মাতার ত্যাগের দিকে সর্বদা দৃষ্টি দেয়। তা হলে সেই শিক্ষার্থীরা শুধু নীতি নৈতিকতায়ই বড় হবেনা।

দুনিয়ার জীবনেও সুনাগরিক হবে। পাশাপাশি তার জীবন হবে সুখের ও আনন্দের। পাশাপাশি তিনি শিক্ষকদের সন্মান করা ও তাদের মনে কোনো প্রকার কষ্ট না দেওয়ার ব্যাপারে সচেতন ও সচেষ্ট হওয়ার আহবান জানান শিক্ষার্থীদের। এ সময় তিনি গাজীরহাটের হাজী নইমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয় ও হাজী ছায়েমুদ্দীন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

এ সময় তিনি গাজীরহাট বাজার, গাজীরহাট পুলিশ ফাঁড়ি ও কোলা বাজার পরিদর্শন করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park