1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৯৯ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি খুলনা  বাংলার চেতনা নিউজ ঃ

সেনহাটি ইউনিয়ন মহিলা দলের নেতৃত্বে ৯টি ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্য ৩০জুন সোমবার বিকাল ৩টায় পথের বাজার কমিউনিটি সেন্টারে সেনহাটি ইউনিয়ন মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়। খুলনা জেলা মহিলা দলের সহ সভাপতি পলি আক্তারের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সেতারা সুলতানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক কাজী জায়েদা, সহ সভাপতি মুন্নি বেগম, সদস্য নাছিমা আক্তার পলি, দিঘলিয়া উপজেলা মহিলা দলের সভাপতি রীনা পারভীন। সভায় আমন্ত্রিত অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম, যুগ্ম আহবায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল, দিঘলিয়া উপজেলা বিএনপির আহবায়ক মোঃ সাইফুর রহমান মিন্টু, সদস্য সচিব আব্দুর রকিব মল্লিক, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু। এর আগে কর্মীসভার শুভ উদ্বোধন করেন খুলনা জেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি সাহানাজ ইসলাম এবং কর্মীসভায় সঞ্চালনা করেন দিঘলিয়া উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালমা বেগম। সভায় আরও উপস্থিত ছিলেন সেনহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফারুক হোসেন, দিঘলিয়া উপজেলা যুবদলের আহবায়ক কুদরতে এলাহী স্পিকার, দিঘলিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক গাজী মনিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর কাদের জনি, সদস্য সচিব মোহাম্মদ আলী টুটুল, যুগ্ম আহবায়ক আনোয়ার। কর্মীসভার মাধ্যমে সেনহাটি ইউনিয়ন এর ৯টি ওয়ার্ডে মহিলা কর্মীদের মাঝে প্রায় ৫০০টি সদস্য ফরম বিতরণ করা হয়। এ সভায় আমন্ত্রিত অতিথিবৃন্দরা খুব দ্রুত পূর্ণাঙ্গভাবে ওয়ার্ড কমিটি করার আহবান জানান সেনহাটি ইউনিয়ন মহিলা দলের নেতৃবৃন্দের প্রতি।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park