1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিঘলিয়ায় সুগন্ধি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও আমাদের সন্তানদেরকে বিশ্ব মানের নাগরিক তৈরিতে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৫২ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি বাংলার চেতনা নিউজ।

দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের সুগন্ধি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও আমাদের সন্তানদেরকে বিশ্ব মানের নাগরিক তৈরিতে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১২ জুলাই) সকাল ১১ টায় সুগন্ধি মাধ্যমিক বিদ্যালয়ের নিজস্ব অডিটরিয়মে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট মোল্লা আফুরুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা আবুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুগন্ধি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ দৌলতপুর কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব অধ্যাপক খন্দকার গোলাম মোস্তফা। সুগন্ধি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, শিক্ষানুরাগী, শুভাকাঙ্ক্ষী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির প্রাক্তন সদস্যদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শেখ ইশারাত হোসেন, সুগন্ধি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মোল্লা মাকসুদুল ইসলাম, আলহাজ্ব শেখ কামরুল ইসলাম, মুন্সী সাহেদ রনি, ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা সাজ্জাদুল ইসলাম, অধ্যাপক ইলিয়াস হুসাইন, সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান, অধ্যাপক নজীর আহমেদ, এম ফরহাদ কাদির, এম রফিকুল ইসলাম, দেয়াড়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিঘলিয়া উপজেলা স্কাউটস এর কমিশনার শেখ ইসরাইল হোসেন, বিশিষ্ট সমাজ সেবক শেখ তমজিদ আলম, আবিজ সরদার, মোল্লা মাহমুদুল ইসলাম, শেখ জামাল হোসেন, তরুন রাজনীতিবিদ আব্দুল কাদের জনি, মোল্লা জাকারিয়া, শেখ সেলিম রেজা লিটন, সুগন্ধি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিব।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোল্লা ফারুক হোসেন, শেখ আরাফাত হোসেন, মোশাররফ হোসেন, নয়ন তারাসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ, অভিভাবক-অভিভাবিকাবৃন্দ, একাকার সুধীজন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সুগন্ধি গ্রামটা একটা ছোট্ট গ্রাম। এখানে প্রাথমিক বিদ্যালয় হয়েছে, মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে, মাধ্যমিক বিদ্যালয় হয়েছে, কলেজ হচ্ছে। আর এটা সম্ভব হয়েছে এ গ্রামের মানুষের একতা, ত্যাগ ও আন্তরিকতার কারণে। আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে এলাকাবাসী, শিক্ষক, অভিভাবক সবাই মিলে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে প্রচেষ্টা চালিয়ে যাব। তবেই আমাদের শিক্ষার্থীদের বিশ্ব মানের নাগরিক তৈরি করতে পারব ইনশাআল্লাহ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park