1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিঘলিয়ায় সার্ভিস তার, মোবাইল ফোন চুরি ও চাঁদাবাজী অব্যহত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১০৮ বার পঠিত

 

এস.এম.শামীম দিঘলিয়া।

দিঘলিয়ার সেনহাটিতে দৃর্বৃত্তদের তৎপরতা চরম পর্যায়ে পৌঁছেছে। বৈদ্যুতিক তার মোবাইল ফোন চুরি ও চাঁদাবজী অব্যাহত। সেনহাটি এলাকা থেকে আল আমিন নামক এক যুবক গ্রেফতার হলেও সিন্ডিকেটের প্রভাবশালী সদস্যরা রয়েছে ধরা ছোঁয়ার বাইরে। তাদের সিন্ডিকেট সদস্য শনাক্ত করে তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নিশ্চিতের জন্য দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীনের নির্দেশনায় পুলিশসহ আইন প্রয়োগকারী অন্যান্য সংস্থার সদস্যরা জোর প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দিঘলিয়া উপজেলার সেনহাটি ও ফরমাইশখানা এলাকার প্রায় অর্ধশত বাড়ি ও প্রতিষ্ঠানে সংঘবদ্ধ দুর্বৃত্তদল দুর্বৃত্তায়ন সংঘটিত করেছে। এদের কর্মকান্ডের মাধ্যে রয়েছে বিভিন্ন বাড়ি ও প্রতিষ্ঠান থেকে বৈদ্যুতিক সার্ভিস তার কেটে নেওয়া, মোবাইল ফোন চুরি ও ছিনতাই, বিভিন্ন বাড়িতে গিয়ে গৃহবধূ ও মেয়েদের উত্তাক্ত করা, চাঁদাবাজী করা প্রভৃতি অপরাধ সংঘটিত করা।
সম্প্রতি দিঘলিয়া উপজেলার সেনহাটি ও দিঘলিয়া ইউনিয়নের সীমান্ত এলাকার বাগান থেকে বৈদ্যুতিক সার্ভিস তারের মধ্য থেকে তামার তার ছড়িয়ে নেওয়া বিপুল পরিমাণ ক্যাবলের কভার তার পরিত্যক্ত অবস্থায় উদ্ধারের পর থেকে পুলিশ ও এলাকাবাসীর মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এদিকে সেনহাটি একজন চাঁদাবাজি করতে গিয়ে জনতা ধরে পুলিশে দেওয়ার ঘটনা এলাকাবাসীকে ভাবিয়ে তুলছে।
এ ঘটনায় পুলিশ সেনহাটি এলাকার সেলিম শেখের পুত্র জামাই আল আমিনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। এলাকায় তার চুরি অব্যাহত রয়েছে। পুলিশের জোর অভিযান অব্যাহত আছে। এ মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই তারেক বলেন, অপরাধীচক্রকে খুব তাড়াতাড়ি আইনের আওতায় আনা সম্ভব হবে।
এ ব্যাপারে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে দৈনিক জন্মভূমি প্রতিনিধিকে জানান, পুলিশ অনেক কষ্ট করে অপরাধীদের শনাক্ত করে আদালতে প্রেরণ করে। আর অপরাধীরা আইনের ফাঁক ফোঁকরে বেরিয়ে এসে পুণরায় দ্বিগুন উৎসাহে অপরাধ সংঘটিত করে। এ ব্যাপারে সকলমহল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন  জানান, ঘটনার সাথে জড়িত চক্রকে দ্রুত সময়ের মধ্যে শনাক্ত করে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park