1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিঘলিয়ায় যৌথ বাহিনীর সহায়তায় বারাকপুর ইউনিয়নে অসহায় নারীদের মাঝে বিনামূল্যে চাল বিতরণ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭১ বার পঠিত

এস.এম.শামীম,দিঘলিয়া খুলনা বাংলার চেতনা নিউজ।

খুলনা জেলার দিঘলিয়া উপজেলায় অসহায় ও দুঃস্থ নারীদের জন্য চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী (যৌথ বাহিনী) এর সহায়তায় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত এ কার্যক্রম উদ্বোধন করা হয় সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বারাকপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে। বারাকপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক জনাব পুষ্পেন্দু দাস চাল বিতরণ কার্যক্রম শুরু করেন। এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, বারাকপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সুমন কুমার ঘোষ, ইউপি সদস্য মিলন মজুমদার, মো. আওরঙ্গজেব মোড়ল এবং রিপন মল্লিক উপস্থিত ছিলেন।

ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্ড কর্মসূচির আওতায় বারাকপুর ইউনিয়নের ৪৩৩ জন উপকারভোগী নারীকে বিনামূল্যে চাল প্রদান করা হবে। প্রতিমাসে প্রতিজন নারী ৩০ কেজি করে চাল সেলাই করা বস্তায় গ্রহণ করবেন এবং এ সুবিধা একটানা দুই বছর অব্যাহত থাকবে।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব দেবাংশু বিশ্বাস (ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার) বলেন, “দুঃস্থ ও অসহায় নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সরকারের এই কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। এতে উপকারভোগীরা যেমন উপকৃত হবেন, তেমনি তাদের সামাজিক অবস্থানও উন্নত হবে।”উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত জানান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের তত্ত্বাবধানে এ কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। ১৮ থেকে ৫০ বছর বয়সী অতিদরিদ্র, বিধবা, প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্তা ও বিদ্যালয়গামী নারীরা এ সুবিধার আওতায় এসেছেন। প্রাথমিক যাচাই-বাছাই শেষে অনুমোদিত তালিকার ভিত্তিতে কার্ড বিতরণ করা হয়েছে। প্রতিটি উপকারভোগী নারীকে ২২০ টাকা করে ইউনিয়ন পরিষদের নির্দিষ্ট ব্যাংকে জমা দিতে হয়েছে, যা দুই বছর শেষে লাভসহ ফেরত প্রদান করা হবে।

যৌথ বাহিনীর সহায়তার কারণে চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল। উপকারভোগীরা এ কার্যক্রমে যৌথ বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিশেষকরে বাংলাদেশ নৌবাহিনীর প্রতি সন্তোষ প্রকাশ করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park