1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিঘলিয়ায় মৎস্য সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় প্রান্তিক জেলেদের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি।

দিঘলিয়া উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় প্রান্তিক জেলেদের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়।
গতকাল সোমবার (১৬ জুন) সকাল সাড়ে ১১ টার সময় উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ বকনা বাছুর বিতরণ করা হয়। দ্বিতীয় পর্যায়ের এ গরুর বকনা বাছুর বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা প্রণি সম্পদ অফিসার ডাঃ মাহমুদা সুলতানা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার দিঘলিয়া উপজেলা স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সোহাগ হোসেন, উপজেলা নির্বাচন অফিসার হুমায়রা পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আরিফ হোসেন, উপজেলা তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম।
এ সময় আরো উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা মেরিন ফিশারীজ অফিসার বিদ্যুৎ বিশ্বাস, আনসার ও ভিডিপি সদস্য মোঃ আকিব হোসেন, সার্ভিস প্রভাইডার পাভেল শেখসহ দিঘলিয়া উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। দিঘলিয়া উপজেলার ১৬ জন প্রান্তিক জেলে পরিবারের মাঝে ১৬টা গরুর বকনা বাছুর বিতরণ করা হয়। এর আগে দিঘলিয়া উপজেলার ১৬ জেলে পরিবারের মাঝে একই প্রকল্পের আওতায় প্রথম ধাপে ১৬ টা গরুর বকনা বাছুর বিতরণ করা হয়।
গাজীরহাট ইউনিয়নের মাঝিরগাতী গ্রামের সুবিধাভোগী ননী বিশ্বাস, প্রদীপ পাত্র, রাধা মাধবপুরের নাজমুল শেখ, বাতিভিটার সুখ দেব বিশ্বাস, চন্দনীমহলের প্রভাষ কুমার বিশ্বাস, হাজীগ্রমের কুমারেশ রায় এ প্রতিবেদককে বলেন, আমরা সরকারিভাবে গরুর বকনা বাছুর পেয়ে খুবই আনন্দিত। আমরা সকলে মিলে সরকারের এ সুদূর প্রসারি পদক্ষেপকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার এ সকল সুবিধাভোগীদের উদ্দেশ্যে বলেন, ইলিশ মাছ আমাদের জাতীয় সম্পদ। ইলিশ দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করি। মা ইলিশ ও জাটকা নিধন প্রতিরোধে আমরা সচেতন হবো।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park