1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিঘলিয়ায় মানব পাচার করে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবী ঘটনায় আটক ১।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ২৬৩ বার পঠিত

খুলনা ব্যুরো:

দিঘলিয়ায় মানব পাচার করে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবী ঘটনায় আটক ১। ফেনী জেলায় মানব পাচার করে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় ১ জন কে আটক করেছে খুলনা জেলার দিঘলিয়া থানা পুলিশ। দিঘলিয়া থানা সূত্রে জানা যায় গত ৬/ ৩/২৫ ইং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এর নেতৃত্বে দিঘলিযা থানা পুলিশের একটি চৌকস টিম ৪ নং সেনহাটি ইউনিয়ন এর পথেরবাজার এলাকায় অভিযান চালিয়ে আসামী রুবেল শেখ (৩০) কে আটক করে। এ সময় মুক্তিপণ আদায়ের কাজে ব্যবহৃত ৩ টি মোবাইল ফোন আসামী রুবেল শেখ এর কাছ থেকে উদ্ধার করা হয়। থানা সূত্রে আরো জানা যায় ভিকটিম মো: আরিফ ( ৩৫) পিতা:- জয়নাল আবেদিন, সাং-কাতালিয়া, থানা- ফেনী সদর, কে অজ্ঞাতনামা একটি চক্র বাংলাদেশ হতে লিবিয়ায় নিয়ে যায় বিভিন্ন সময় লিবিয়া থেকে বিভিন্ন কৌশলে জোরপূর্ব অপহরণ করে ইউরোপে পাচারের চেষ্টা করে করে বলে সূত্রে জানা যায়। এবং উক্তচক্র আরিফকে পাচারের উদ্দেশ্যে অপহরণ করে ভিকটিম এর ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে ভিকটিমের স্ত্রীর সাথে যোগাযোগ করে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে প্রাথমিকভাবে জানা যায়। গ্রেফতারকৃত রুবেল শেখ সহ তার সহযোগীরা দীর্ঘদিন যাবৎ মানব পাচারকারী চক্রের সাথে জড়িত তারা বাংলাদেশের একাধিক ব্যক্তিকে টার্গেট করে সুকৌশলে বিভিন্ন ধরনের লোভনীয় প্রস্তাব দিয়ে বিদেশে নিয়ে যায়। এবং সেখানে অপহরণ করে তার পরিবারের নিকট মোটা অংকের মুক্তিপণ দাবি করে থাকে। উক্ত মুক্তিপণ না দিলে তারা ভিকটিম কে শারীরিকভাবে নির্যাতন করে এবং মৃত্যুর ভয় দেখিয়ে মোবাইলে ভিডিও ধারণ করে এবং তার পরিবারের মোবাইলে সেই ভিডিও পাঠিয়ে টাকা পাঠাতে বলে। এই ঘটনায় ফেনী সদর থানার মানব পাচার আইন একটি মামলা রুজু হয়েছে ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park