1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিঘলিয়ায় ভাতিজি ধ”র্ষ”ন ৭ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষক আজম মোড়ল আটক।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১১৪ বার পঠিত

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা বাংলার চেতনা নিউজ।

দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের পানিগাতী মোড়ল পাড়ার এক ষোড়শী কন্যাকে ধ’র্ষ’ণ ৭ মাসের অন্তঃসত্ত্বা পলাতক চাচা আজম মোড়ল ঢাকা থেকে আটক । দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এ তথ্য নিশ্চিত করেছে ।

১৩ ই আগষ্ট দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে পলাতক আজম মোড়ল ঢাকা থেকে আটক হয়েছে। এবং ঐ রাতেই আজম মোড়ল কে দিঘলিয়া থানায় আনার জন্য থানা পুলিশের একটি টিম রওনা দিয়েছে।

ভিকটিম বর্তমানে ৭ মাসের অন্তঃসত্ত্বা। লোক জানাজানির পর ধর্ষক আজম মোড়ল (৩৭) পলাতক ছিল।
এলাকাবাসী ও ভিকটিম সূত্রে জানা যায় পানিগাতী গ্রামের শাহজাহান মোড়লের পুত্র আজম। গত বছর নভেম্বর মাসে দিঘলিয়া সদর ইউনিয়নের পানিগাতী গ্রামের ষোড়শীকে কাপড় কিনে দেওয়ার কথা বলে খুলনা বড় বাজারে নিয়ে যায়। সেখান থেকে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। এ সময় আযম ভিকটিমকে ইজিবাইকে করে একটা তালাবদ্ধ পরিত্যাক্ত ঘরে নিয়ে ধারালো ছুরি ধরে ধর্ষণ করে। এখানেই শেষ নয়। আযম মেয়েটাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে। এরপর থেকে সে ভিডিও দ্বারা ব্লাক মেইল করে একাধিক জায়গায় নিয়ে তাকে ধর্ষণ করে। ভিকটিম ভিডিও প্রচারের ভয়ে সকল ঘটনা গোপন রেখেছে।ইতোমধ্যে সে ৭ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। ভিকটিমের অন্তঃসত্ত্বা ধরা পড়ায় স্বজনেরা হাসপাতালে নিয়ে গেলে ৭ মাসের অন্তঃসত্ত্বা মেয়েকে সন্তান ডেলিভারী করাতে অস্বীকৃতি জানালে তাকে বাড়িতে নিয়ে আসে। এ ঘটনা জানাজানি হয়ে গেলে ধর্ষক আত্মগোপনে চলে যায়।

আযম লোক মারফত ভিকটিমকে ৫ লাখ টাকা দেওয়ার অফার করেছে এবং অপারেশনের মাধ্যমে সন্তান নষ্ট করে দিতে চাপ দিচ্ছে বলে জানা গেছে।ধর্ষক আযম এক মাস আগে চাকুরিরত মেয়েকে বিয়ে করেছে বলে জানা গেছে। এদিকে ধর্ষিতার গরীব পিতা খুলনা পারিবারিক আইন সহায়তা কেন্দ্রের মাধ্যমে আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park