1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

দিঘলিয়ায় ভাতিজার ধারালো ছুরির আঘাতে চাচা চাচি জখম ভাতিজা আটক।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৪১ বার পঠিত

এস.এম.শামীম খুলনা ব্যুরো।

দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল গাজী পাড়ায় জমিজমা ও অর্থ-সম্পদ সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজা বাঁধন (৩০)র হাতে থাকা ধারালো ছুরির আঘাতে চাচা শেখ মনিরুল ইসলাম ও চাচি তাহমিনা বেগম গুরুতর রক্তাক্ত জখম হয়েছে। আহতদেরকে উদ্ধার করে প্রথমে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় প্রেরণ করা হয়।

এদিকে এ ঘটনায় ভুক্তভোগী চাচা শেখ মনিরুল ইসলামের কন্যা মুনা বাদী হয়ে দিঘলিয়া থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেছে। যার মামলা নং- ৬, তারিখ ০৭/০৪/২০২৫ ইং।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার (৬ এপ্রিল) বিকাল ৬ টার দিকে চাচা শেখ মনিরুল ইসলামের জমিজমা ও টাকা পয়সা সংক্রান্ত বিরোধ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে ভাতিজা বাঁধনের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে এলোপাথাড়ীভাবে চাচা শেখ মনিরুল ইসলামের মাথায় ও কানে কোপাতে থাকে। এ সময় চাচি তাহমিনা বেগম স্বামী মনিরুল ইসলামের ডাক চিৎকারে তাকে রক্ষার্থে এগিয়ে আসলে ভাতিজা বাঁধন তাকেও মাথায় ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অপরদিকে ঘটনায় অভিযুক্ত ভাতিজা বাঁধনকে দিঘলিয়া এমএ মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে গ্রেফতার করেছে পুলিশ।
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন জানান, ঘটনার সাথে জড়িত আসামীকে পুলিশ গ্রেফতার করেছে। বাদীর পক্ষে মামলা দায়েরের পর ধৃত আসামীকে উক্ত মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park