1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিঘলিয়ায় বিএনপির আয়োজনে ইফতার মাহফিলে আজিজুল বারী হেলাল 

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

এস.এম.শামীম,খুলনা ব্যুরো:

কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি শান্তি, উন্নয়ন সম্প্রীতির দিঘলিয়া গড়ে তুলতে চায়। বিএনপি সকল ধরণের শিক্ষাসহ স্বাস্থ্য সেবার উন্নয়ন ঘটাতে চায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নেতৃত্বে আমরা দিঘলিয়াকে একটা সন্ত্রাস,দখলদার ও চাঁদাবাজমুক্ত উন্ময়নের মডেল দিঘলিয়া হিসেবে গড়ে তুলতে চাই। এ দলে চাঁদাবাজ ও দখলবাজদের কোনো ঠাই নেই। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মেনে তার নির্দেশনা মেনে বিএনপির সকল স্তরের নেতা-কর্মীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে। আগামী নির্বাচনকে সামনে রেখে এদেশের মানুষের ভাত ও ভোটের অধিকার নিশ্চিতে দল মত নির্বিশেষে সকলকে এক হয়ে কাজ করতে হবে। দলের বিরুদ্ধে তৃণমূলে যে অপপ্রচার চালানো হচ্ছে সেটা সাধারণ মানুষকে বোঝাতে সকলকে মানুষের কাছে যেতে হবে। মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে তৃণমূল পর্যায়ের সকল নেতা-কর্মীদের। তিনি আরো বলেন, ফ্যাসীবাদী আওয়ামী লীগ সরকার এ দেশের মানুষের মৌলিক অধিকার হরণ করেছিল। এ কারণে আন্দোলনের  রোষানলে পড়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। বিএনপি মানুষের হারানো মৌলিক অধিকার ফিরিয়ে দেবে।
তিনি মঙ্গলবার বিকালে ৪টায় দিঘলিয়া উপজেলা বিএনপির আয়োজনে এলাকার, ইয়াতিম, মসজিদ মাদ্রাসার ইমাম ও আলেমদের সৌজন্যে হাজীগ্রাম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এক ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক এ্যাড.মোমরেজুল ইসলাম, চেয়ারম্যান ও সাবেক যুগ্ন আহবায়ক জুলফিকার আলী জুলু, সাবেক যুগ্ন আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম, আরিফুর রহমান, আনিসুর রহমান, লুটাস, নাসমুস সাকিব পিন্টু, অধ্যাপক মনিরুল হক বাবুল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা সেতারা সুলতানা। দিঘলিয়া উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান মিন্টুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব আঃ রকিব মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক জুলফিকার আলী জুলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, অধ্যাপক মনিরুল হক বাবুল, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শরীফ মোজাম্মেল হোসেন, উপজেলা যুগ্ন আহবায়ক শেখ মোসলেম উদ্দিন, মোল্লা বিল্লাল হোসেন, গাজী জাকির হোসেন, মোল্লা নাজমুল হক, মোল্যা মনিরুজ্জামান, খন্দকার ফারুখ হোসেন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park