1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিঘলিয়ায় নানা অপরাধীরা বেপরোয়া সেনহাটি কাশেম পাড়ায় ডাকাতি সংঘঠিত।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৮১ বার পঠিত

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা বাংলার চেতনা নিউজ।

 

দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের সেনহাটি কাশেম পাড়া এলাকায় ভোর বেলা জনৈক মোঃ বক্কার হোসেনের বাড়িতে এলাকার চিহ্নিত সন্ত্রাসী কর্তৃক ডাকাতি সংঘটিত হয়েছে।
ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার ভোর সোয়া ৫ টার দিকে দিঘলিয়া উপজেলাস্থ সেনহাটি ইউনিয়নের অন্তর্গত কাশেমপাড়া এলাকায় মোঃ বক্কার হোসেনের বাড়িতে এলাকার চিহ্নিত সন্ত্রাসী কর্তৃক ডাকাতি সংঘটিত হয়েছে।

বাড়ির কর্তা মোঃ বক্কার হোসেন ঢাকায় বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরীরত থাকার কারণে তার স্ত্রী মনিরা বেগম মেয়ে তিন্নিকে নিয়ে বাড়িতে বসবাস করেন। ভোর সোয়া ৫ টার দিকে (১) জামাই আল-আমিন, পিতাঃ সেলিম হোসেন, (২) মোঃ ফয়সাল, পিতাঃ উজির আলী, ৩। মোঃ যুবরাজ, পিতাঃ সোহাগ হোসেন, গ্রামঃ সেনহাটি আদর্শ পল্লী সশস্ত্র অবস্থায় ঘরে ঢুকে ডাকাতি করে।

এ সময় ডাকাত দলের হাতে থাকা ধারালো দা এবং চাপাতি দিয়ে ঘরের মধ্যে অবস্থানরত স্ত্রী মোছাঃ মনিরা বেগম এবং মেয়ে মোছাঃ তিন্নি খাতুন-কে ভয় দেখিয়ে ঘরে থাকা আলমারি ভেঙে হাতের রিং (আংটি) ১টি, কানের দুল ২টি, পায়ের নুপুর ৩টি, নাকফুল ১টি এবং সাথে থাকা মোবাইল ২টি নিয়ে চলে যায়। উক্ত সময় মেয়ের মা পাশের বাড়ির লোকদের ডাকার জন্য চিৎকার করলে, ডাকাত সদস্য কর্তৃক তাকে দা দিয়ে কোপ দেওয়ার চেষ্টা করে।

ঘর ছেড়ে মেয়েকে নিয়ে দৌঁড়ে অন্য বাড়ি আশ্রয় নেন। তবে কেউ আহত হয়নি।
উল্লেখ্য,উক্ত ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী পরিবার কর্তৃক থানায় লিখিত অভিযোগ প্রদানের কার্যক্রম চলমান রয়েছে। দিঘলিয়া থানা পুলিশ সহ আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকার ভুক্তভোগী আরো অনেকেই অভিযোগ করে এ প্রতিবেদককে জানান, তারা এদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছি। আবারো দেব। এদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। আমরা এদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানাচ্ছি।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park