1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিঘলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১০৭ বার পঠিত

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা।

খুলনার দিঘলিয়া উপজেলায় ঘূর্ণিঝড় সহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস—২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি এবং বেসরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ, ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ এবং স্থানীয় সাধারণ মানুষের অংশগ্রহণে ১০ মার্চ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালী টি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‍্যালী শেষে অগ্নি নির্বাপন বিষয়ে উপস্থিত সকলকে উদ্বুদ্ধ করতে ফায়ার সার্ভিস কর্তৃক অগ্নি নির্বাপন মহড়া প্রদর্শন করা হয়।
এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন ।
প্রাকৃতিক দুর্যোগ পূর্ব ও প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী সময় করণীয় বিষয় সম্পর্কে বক্তারা বলেন , প্রাকৃতিক দুর্যোগ রোধ করা সম্ভব নয় তবে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস পাওয়া মাত্র জনসাধারণকে নিরাপদ আশ্রয় স্থলে সরিয়ে নিয়ে জানমালের ক্ষয় -ক্ষতি ও পূর্ব প্রস্তুতির ফলে দেশের সম্পদ রক্ষা করা সম্ভব। আলোচনা সভায় দুর্যোগকালীন সময়ে কীভাবে সতর্ক থাকা যায়, সে বিষয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা হয়। এ সময় দুর্যোগ এ সময় দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির গুরুত্ব ও করণীয় সম্পর্কে দীর্ঘ আলোচনা হয়।


উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহিন, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ টি এম শাহ্ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম, তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু , উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম , উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মুনায়েম খান , জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ মুস্তাফিজুর রহমান ,প্রকল্প কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা শাহনাজ পারভীন, সেনেটারী ইন্সপেক্টর আমিরুল ইসলাম, ফায়ার সার্ভিসের সদস্য মোঃ ইমদাদুল হক, মোঃ মুরাদ হোসেন, মোঃ রবিউল শেখ, দিঘলিয়া থানার এস আই প্রকাশ চন্দ্র বাছাড়, দিঘলিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মুসফিকুর রহমান, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মো: শহিদুল ইসলাম, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, সাংবাদিক আরিফুল ইসলাম হাসান, সালাউদ্দিন বাবু , মোঃ রানা, কিশোর কুমার দে, এস এম শামীম, নূরুল হুদা সাজু,সহ উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তরিক প্রধানগণ, সামাজিক ব্যক্তিবর্গসহ আরো অনেক ও সুধীজন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park