1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

দিঘলিয়ায় ছাত্রছাত্রীদের মাঝে বিভিন্ন ফলের চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১২৮ বার পঠিত

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা বাংলার চেতনা নিউজ।

কৃষি মন্ত্রণালয়ের আওতায় কৃষি পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ২০২৪-২৫ অর্থবছরে দিঘলিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে ফল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ছাত্রছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) বেলা ১২ টায় দিঘলিয়া উপজেলার কৃষি অফিস আয়োজিত
এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মো: কিশোর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অফিসার কপিল দেব বসাক। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি অফিসার মোঃ মনিরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা কৃষি অফিসের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী গন।

কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, ভেষজ ও ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। এতে উপস্থিত বক্তারা বলেন, “গাছ আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। পরিবেশ রক্ষা, খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য গাছের ভূমিকা অনস্বীকার্য। তাই শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই গাছ লাগানো ও পরিচর্যার প্রতি আগ্রহী করে তুলতে হবে।

অনুষ্ঠানে সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানের
মাঝে কদবেল, আম, জাম, পেয়ারা, নিম সহ নানা ধরনের ৯৫০ টি গাছের চারা বিতরণ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিঘলিয়া খুলনা কর্তৃক আয়োজিত এ কার্যক্রম স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park