1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিঘলিয়ায় ইসরায়েলের মানবতা বিরোধী হত্যা ও দমন পীড়নের বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১০৩ বার পঠিত

এস.এম.শামীম, খুলনা ব্যুরো।

খুলনার দিঘলিয়ায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর ও নৃশংশ হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিঘলিয়া উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আজ বাদ আসর পানিগাতী বাঁশের হাট বাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দিঘলিয়া উপজেলা মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ মিছিল ও সমাবেশে এ উপজেলার শত শত তৌহিদী জনতা অংশ নেন।
বিক্ষোভ মিছিল পরবর্তীতে উপজেলা জামায়াতে আমীর মাওলানা আবুল হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা মুশফিকুর রহমানের সঞ্চালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন মুঃ মুজাহিদুল ইসলাম, মুঃ সাইফুল্লাহ মানসুর, মুঃ ইসমাইল হোসেন, মাওঃ দেলোয়ার হোসেন প্রমুখ। বক্তারা বলেন, বারবার যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে নিরীহ নারী, শিশু, বৃদ্ধসহ শত শত অসহায় ফিলিস্তিনি ও গাজার মুসলমানদেরকে নির্বিচারে নির্মমভাবে হত্যা করছে। এমন কি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত এই হায়েনাদের হামলা থেকে রেহাই পাচ্ছেনা। এমন কি বিগত রমজান মাসেও হামলা থেকে রেহাই পায়নি গাজার নিরীহ মানুষেরা। এমন বর্বর নৃশংশ হামলার মুহূর্তে মুসলিম বিশ্বের নেতারা নিরব ভূমিকা পালন করছেন। যুদ্ধ বিরতি লঙ্ঘন করে জঘন্য এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, আন্তর্জাতিক মুসলিম সংস্থা ও বিশ্বের মুসলিম নেতাদের এই নিরবতা ইসরায়েলিদের দাসত্বের সামিল। বিশ্ব মানবতার এই দুর্যোগমময় মুহূর্তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নিপিড়ীত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে। বাংলাদেশ সরকারসহ বিশ্বের মুসলিম নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, নিরবতা ভেঙ্গে গণহত্যা ও যুদ্ধ বিরতি লঙ্গনের দায়ে নেতানিয়াহু সরকার, ইসরায়েল ও তাদের দোসরদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এদিকে দিঘলিয়া উপজেলার বিভিন্ন জনপদের ধর্মপ্রাণ মুসলমানেরা ইসরাইলী হানাদার বাহিনীর মুসলিম হত্যা ও নিপীড়ন বিরোধী বিক্ষোভ মিছিল করেছে বলে জানা গেছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park