1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিঘলিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি দিবস পালিত।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৫ বার পঠিত

 

এস.এম.শামীম দিঘলিয়া খুলনা।

দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন , আমাদের প্রতিটি পরিবার থেকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। নিজ নিজ অবস্থান থেকে লোভ লালসার ঊর্ধ্বে উঠে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে।  শিক্ষার্থীরা যে ভাবে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তাতে বাংলাদেশকে খুব দ্রুত বিশ্বদরবারে দুর্নীতি মুক্ত দেশ হিসাবে পরিচয় করিয়ে দিতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি দুর্নীতি দমনের  সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহামুদুল হাসান শুভ্র  বলেন, কোমলমতি শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী সচেতনতা গড়ে তোলার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে সততা ষ্টোর ও সততা সংঘের কার্যক্রম জোরদার ভাবে পরিচালনা করতে হবে।  এর ফলে শিক্ষার্থীরা দুর্নীতির বিরুদ্ধে উদ্বুদ্ধ হবে বলে তিনি মনে করেন।
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে  আগামীর শুদ্ধতা  ” এ পতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিঘলিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্দোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের   মতবিনিময় সভা ৯ ডিসেম্বর  সোমবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। শুরুতে জাতীয় পতাকা উত্তোলন , র‍্যালি ও মানববন্ধন পালিত হয়।
মানববন্ধন শেষে  উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি  দিঘলিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমনের  সহকারী পরিচালক সমন্বিত জেলা কার্যালয়ে খুলনার মাহামুদুল হাসান শুভ্র , উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম, ওসি তদন্ত টোকন, সিদ্দিউজ জ্জামান , উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায়
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আমিরুল ইসলাম। উপস্থিত ছিলেন,
উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল  ,  উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টি এম মোসারফ হোসেন ,  , মৎস্য কর্মকর্তা মনজুরুল ইসলাম, , তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু , উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন , উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম , জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ মুস্তাফিজুর রহমান ,  আনসার ভিডিপি কর্মকর্তা শাহনাজ পারভীন, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ-সভাপতি ইঞ্জিঃ অহিদ মুরাদ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ছাত্র-ছাত্রী, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park