1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

দিঘলিয়ায় আনসার ভিডিপির প্রশিক্ষক মিলন মিয়ার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৭৭ বার পঠিত

খুলনা ব্যুরো প্রধান বাংলার চেতনা নিউজ খুলনা।

খুলনার দিঘলিয়া উপজেলায় আনসার ভিডিপির প্রশিক্ষক মো: মিলন মিয়ার বিরুদ্ধে দিঘলিয়ার হাজিগ্রাম এর স্থানীয় এক নারীর আনা অভিযোগ কে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে তিনি সাংবাদিক দের সাথে এক মতবিনিময়ের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন।

১লা অক্টোবর সকাল ১০ টায় দিঘলিয়ায় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মো: মিলন মিয়া বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক। দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছি। অথচ একটি কুচক্রী মহল ব্যক্তিগত ও সামাজিকভাবে আমাকে হেয় করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে এই অপপ্রচার চালাচ্ছে।”এবং আনসার ভিডিপির প্রধান দায়িত্বে থাকা শামসুন্নাহার বেগম এর যাচাই বাছাই এবং ট্রেনিংপ্রাপ্ত, সার্টিফিকেটধারী, শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন, ব্যক্তি ছাড়া আনসার ভিডিপিতে কাউকে ডিউটি দেওয়া হয় না। কিন্তু উক্ত নারীর কোন ট্রেনিং সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা, কোন কিছুই নাই

তিনি আরও বলেন, এই ধরনের মিথ্যা অভিযোগ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে এবং একজন সরকারি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা। তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান, সত্য ঘটনা যাচাই করে সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরতে।

মিলন মিয়া অভিযোগ অস্বীকার করে জানান, তিনি দীর্ঘদিন ধরে আনসার ভিডিপির প্রশিক্ষক হিসেবে কর্মরত আছেন এবং সততার সাথে দায়িত্ব পালন করছেন। সমাজে তার সুনাম নষ্ট করতে একটি মহল উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে।

এ সময় স্থানীয় সাংবাদিকরাও অভিযোগের সত্যতা যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করবেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার ব্যক্ত করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park