
দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে খুলনা-৪ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলালের পক্ষে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বাকারপুর বাজারে অনুষ্ঠিত ধানের শীষের প্রচার মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য মাহামুদুল হাসান মিঠু, দিঘলিয়া উপজেলা যুবদলের আহবায়ক কুদরত-ই-এলাহী স্পিকার, ছাত্রদলের আহবায়ক গাজী মনিরুল ইসলাম, সদস্য সচিব গাজী হিমেল হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল কাদের জনি, সদস্য সচিব মোহাম্মদ আলী টুটুল, কৃষক দলের আহবায়ক লিটন, সদস্য সচিব ইফতেকার সরদার।
এছাড়াও প্রচার মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মেহেদি হাসান সাজ্জাদ, যুগ্ম আহবায়ক সোহেল রানা, রাজন, আবিদ আজাদ, সাবু, আলহাজ্ব সারোয়ার খান কলেজ ছাত্রদলের সভাপতি সাকিব ইসলাম নয়ন, সরকারি এম এ মজিদ কলেজের সভাপতি মোঃ রাকিব গাজী, উপজেলা যুবদলের সদস্য মোঃ সোহাগ বিশ্বাস, দিঘলিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ গোলাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ আনোয়ার, বারাকপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ রাহাদ হোসেন, লিঠু, মধু, রাহাদ, সেনহাটি ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সবুজ মীর, হাসান প্রমুখ।
ধানের শীষের প্রচার মিছিলটি বারাকপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পথসভার মধ্য দিয়ে শেষ হয়। মিছিল শেষে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আজিজুল বারী হেলালের রাজনৈতিক পরিচিতি পত্র ( লিফলেট) জনমানুষের হাতে তুলে দেয়।।