1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

তেরখাদার জিপিএ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৭ বার পঠিত

নিজস্ব(প্রতিনিধি মোঃ সোহেল রানা )বাংলার চেতনা নিউজ।

বুধবার ১০ ই সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টার দিকে খুলনার তেরখাদা উপজেলা সদরের সরকারি ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের জিপিএ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত ) মাওলানা শারাফাৎ হোসেন দিপু’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অভিথির বক্তৃতা করেন, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) আঁখি শেখ।
বিশেষ অতিথির বক্তৃতা করেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এ আনোয়ার-উল-কুদ্দুস,থানার ওসি ( তদন্ত ) কবির আহমেদ,উপজেলা একাডেমিক সুপারভাইজর যথাক্রমে সাহেলা সুলতানা ও রাঁধেশ্যাম ঘোষ।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আজিজুর রহমান কদরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক যথাক্রমে জুলকার নাইন পলাশ,মুন্সী এনামুল কবির,মোঃ জামিরুল ইসলাম , কানিজ আক্তার , মোঃ তৌহিদল ইসলাম , দিপালী বৈরাগী ,নারগিস সুলাভানা,বিপুল কুমার বিশ্বাস,প্রবীর কুমার দাস,জালিম উদ্দিন ও নাজমুল হুদা।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার আখি শেখ ও অন্যান্য অতিথিবৃন্দ জিপিএ-০৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি আঁখি শেখ বলেন , জাতি আজ মেধাবীদের দিকে তাকিয়ে আছে। তিনি বলেন , শিক্ষার্থীদের আলোকিত জীবন গড়তে হবে,আলোকিত মানুষ হতে হবে।তিনি শিক্ষার্থীদের সকল প্রতিকূলতাকে পিছনে ফেলে উন্নত ভবিষ্যত গড়ে তোলার আহবান জানান।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park