1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

তেরখাদায় অবসরপ্রাপ্ত শিক্ষিকা মোসাব্বিয়া খানমকে শেষ বিদায় দাফন সম্পন্ন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ৬১ বার পঠিত

( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )

খুলনার তেরখাদা উপজেলা শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোসাব্বিয়া খানম বেবি আর নেই।
রোববার ৪ জানুয়ারি সকালে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
মোসাব্বিয়া খানম বেবি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বদরুল আলম বাদশার সহধর্মিণী এবং নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নুর-ই-আলম সিদ্দিকীর মাতা।
দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি তেরখাদা উপজেলার শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দায়িত্ব পালন করেছেন সুনাম ও নিষ্ঠার সঙ্গে। একজন আদর্শ শিক্ষিকা হিসেবে শিক্ষার্থী, অভিভাবক ও সহকর্মীদের কাছে তিনি ছিলেন সম্মানিত ও প্রিয় মুখ। অবসর গ্রহণের পরও সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন।
রোববার বিকেল ৫টায় ইখড়ি কাটেংগা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা, শিক্ষক সমাজ এবং সর্বস্তরের মানুষ অংশ নেন। পরে তেরখাদা দক্ষিণ পাড়া জামে মসজিদের কবরস্থান এলাকায় তাঁর দাফন সম্পন্ন করা হয়
মৃত্যুকালে তিনি তিন পুত্রসহ অসংখ্য স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর ইন্তেকালে তেরখাদায় নেমে এসেছে শোকের ছায়া।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park