1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

তারেক রহমানের ৩১ দফা প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম আনসার প্রামাণিক

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

এম এ শাহিন হোসেন:কুষ্টিয়া জেলা প্রতিনিধি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুমারখালী উপজেলার রাজনৈতিক কার্যক্রম। উপজেলা বিএনপির নির্বাচিত সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম আনসার এর নেতৃত্বে মাঠে-ময়দানে গ্রাম গ্নজে চলছে গণসংযোগ, মতবিনিময় ও সাংগঠনিক কার্যক্রম।সাম্প্রতিক সময়ে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে দফায় দফায় কর্মীসভা, পথসভা ও গণসংযোগ পরিচালনা করছেন। এসব কর্মসূচিতে তিনি সরকারের দুঃশাসন, দুর্নীতি ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন এবং তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের প্রয়োজনীয়তা জনগণের সামনে তুলে ধরেন।আলহাজ্ব নুরুল ইসলাম আনসার প্রামাণিক বলেন,

> “তারেক রহমানের ৩১ দফা শুধু বিএনপির ঘোষণাপত্র নয়—এটি জাতির মুক্তির রূপরেখা। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে এবং দেশকে সুশাসনের পথে ফিরিয়ে নিতে আমরা মাঠে আছি, থাকব ইনশাআল্লাহ।”

এছাড়াও তিনি উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংগঠিত করে আগামী আন্দোলনের প্রস্তুতি জোরদার করার আহ্বান জানান।
স্থানীয় নেতৃবৃন্দের মতে, নুরুল ইসলাম আনসারের তৃণমূলভিত্তিক কর্মতৎপরতায় বিএনপির সাংগঠনিক শক্তি কুমারখালীতে নতুন গতি পেয়েছে।

শেষাংশে তিনি জনগণকে আহ্বান জানান—“দেশপ্রেমিক জনতা ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শরিক হোন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন করা সম্ভব।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park