1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ঢাকায় ডিবি’র হাতে ঝিকরগাছার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ আটক ৪ 

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

 

যশোর জেলা প্রতিনিধিঃ মোঃ মানিক হোসেন দৈনিক বাংলার চেতনা।

রাজধানী ঢাকা থেকে গ্রেফতার হয়েছেন যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক পৌর কাউন্সিলরসহ চারজন। ঝটিকা মিছিলবিরোধী অভিযানে শনিবার রাজধানীর পান্থপথ এলাকা থেকে রাত সাড়ে ৯টার দিকে তাদেরকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।গ্রেফতারকৃতরা হলেন- ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সৈয়দ ইমরানুর রশীদ, ঝিকরগাছা পৌরসভার সাবেক কাউন্সিলর আমিরুল ইসলাম (রাজা), ঝিকরগাছা উপজেলা যুবলীগের সদস্য জাফিরুল হক রনি ও উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক গোলাম মাওলা।রোববার (২৭ এপ্রিল) দুপুরে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডিবি মিরপুর বিভাগের একটি দল রাজধানীর পান্থপথ এলাকা থেকে রাত সাড়ে ৯টার দিকে গোলাম মাওলা, সৈয়দ ইমরানুর রশীদ, মো. আমিরুল ইসলাম (রাজা) ও জাফিরুল হক রনিকে গ্রেফতার করে।গ্রেফতার সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত বলেও জানান তিনি।বিষয়টি নিশ্চিত করে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক পৌর কাউন্সিলরসহ আওয়ামী লীগ, যুবলীগের চারজন ঢাকা থেকে গ্রেফতার হয়েছেন বলে জানতে পেরেছি। তাদেরকে গতকাল রোববার (২৭ এপ্রিল) তাদেরকে রোববার ২৭ এপ্রিল ঢাকা সিএমএম আদালতে পাঠানো হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park