1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ডুমুরিয়া উপজেলা পরিষদের সামনে ইকোরাইমস ঝর্ণা, দেখতে মানুষের ভিড়

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৪ বার পঠিত

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া বাংলার চেতনা নিউজ

খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদের সামনে স্থাপিত হয়েছে অপরূপ দৃষ্টিনন্দন ইকোরাইমস ঝর্ণা। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মাদ আল আমিনের উদ্যোগে নির্মিত এ ঝর্ণা দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।

জানা গেছে, টানা দুই মাস ধরে দক্ষ ভাস্করদের হাতে রঙ ও শৈল্পিক কাজে সাজানো হয়েছে এ ঝর্ণা। পানির ফোয়ারার নিচে স্থাপন করা হয়েছে সাব-মেটাল মোটর, যা ঝর্ণার পানিকে উপরে তুলে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করছে। এই দৃশ্য এখন ডুমুরিয়া উপজেলা পরিষদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।

ইউএনও মুহাম্মাদ আল আমিন জানান, ঝর্ণা নির্মাণে আনুমানিক ১৫ লাখ টাকা ব্যয় হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ মানুষের মনোরঞ্জনের পাশাপাশি প্রকৃতির সৌন্দর্যবোধ বাড়াতে ভূমিকা রাখবে।

উল্লেখ্য, পৃথিবীজুড়ে ফোয়ারা বা ঝর্ণা নগর নান্দনিকতার অংশ হলেও বাংলাদেশে এখনও এটি সীমিত আকারে ব্যবহৃত হয়। সাধারণত ধনী পরিবারের বাড়ি, উন্নতমানের শপিং সেন্টার, বাণিজ্যিক ভবন কিংবা সরকারি স্থাপনায় ফোয়ারা দেখা যায়। তবে সাম্প্রতিক সময়ে ছোট ছোট ঝর্ণা ঘরোয়া সাজসজ্জার অংশ হিসেবে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।

বিশেষজ্ঞদের মতে, ঝর্ণা শুধু দৃষ্টিনন্দন নয়, এটি মানুষকে মানসিক প্রশান্তি দেয় এবং প্রকৃতির সংস্পর্শে থাকার অনুভূতি জাগায়। পাশাপাশি হস্ত ও কুটিরশিল্পের মাধ্যমে ছোট ঝর্ণা তৈরির চাহিদা বাড়লে স্থানীয় শিল্প ও রফতানির ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park