1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

ডুমুরিয়া‌ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির‌ মাসিক সভা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৯২ বার পঠিত

 

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

ডুমুরিয়া উপজেলা ‌প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির‌ মাসিক সভা‌ অনুষ্টিত হয়।

সোমবার ২৮ জুলাই সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা প্রশাসনি ভবন কক্ষে সভায় সভাপতিত্ব করেন, ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার‌ মুহাম্মাদ আল আমিন, বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি অপ্রতিম কুমার চক্রবর্তী, ডুমুরিয়া থানা অফির্সাস ইনার্চজ মোঃ মাসুদ রানা, ডুমুরিয়া উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা কাজল মল্লিক, ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, ডুমুরিয়া উপজেলা রিসোর্ট সেন্টারের ইন্সেটেক্ট্রর মোঃ মনির হোসেন,‌উপজেলা ‌সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, সাংবাদিক শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া মহিলা কলেজের শিক্ষক আব্দুল হালিম, চেয়ারম্যান মোঃজহুরুল হক, সমারেশ মন্ডল,সহ আরো অনেকে।

মাদকদ্রব্য সম্পর্কে ইউএনও মুহাম্মদ আল আমিন বলেন, মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। মাদক জীবনকে কেড়ে নেয়। জীবনের স্বাভাবিক গতি ব্যাহত করে। মাদক এমন মরণব্যাধি, আত্মঘাতিমূলক জীবন প্রবাহ, আত্মহননের অসৎ এবং কুৎসিত পথ, যা জীবনকে দুর্বিষহ করে। অন্ধকার আনে পরিবারে, ধ্বংস করে পরিবারকেও ডুমুরিয়া‌ উপজেলায় জলাবদ্ধতা নিরসনে অবৈধ জাল ও নেট-পাটা অপসারণ অত্যন্ত জরুরি। এগুলো শুধু পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে না, বরং মাছের প্রজনন ব্যাহত করে এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলে।“

তিনি আরো বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অবৈধ মৎস্য আহরণ ও প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষি, মৎস্য এবং পরিবেশ রক্ষার স্বার্থে নদী-খাল অবমুক্ত রাখা এবং অবৈধ নেট-পাটা-বাধ রোধে সবাইকে আরও সচেতন ও সহযোগিতাশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park