1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ডুমুরিয়ার রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ১২৭ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

‌ ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের‌ প্রধান অতিথি শুভ উদ্বোধন করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, তিনি তার বক্তব্যে বলেন, আমরা ছোট বেলায় এই ধরনের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের জন্য অধীর অপেক্ষায় থাকতাম। আজকের খেলাধুলায় যারা অংশগ্রহণ করবে তাদের মনে রাখতে হবে প্রতিটি খেলায় জয়-পরাজয় থাকে। তবে সবচেয়ে বড় বিষয় হলো অংশগ্রহণ করা। তোমরা কারও প্রতি কোন বিভেদপূর্ণ মনোভাব তৈরি না করে খেলাকে উপভোগ করবে। তবে খেলাধুলার পাশাশাশি পড়াশোনার প্রতি বেশি মনোযোগ দিতে হবে। কারণ পড়াশোনাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের অনেকেই পড়াশোনা করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে। মোবাইলে আসক্ত না হয়ে লেখাপড়ার প্রতি আসক্ত হওয়ার জন্য আহবান জানান ।
সোমবার (২৭ জানুয়ারি)দুপুরে ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা‌ লুৎফুন্নেসা , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনামুখ পরিবারের প্রতিষ্ঠাতা মোঃ কামরুল ইসলাম, বক্তব্য রাখেন সরকারি মাধ্যমিক শিক্ষা অফিসার টিকা সানা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডুমুরিয়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক মোল্লা সরোয়ার হোসেন, শিক্ষক মোঃ আনোয়ার হোসেন আকুন্জি, সেলিম শিকদার,বিএনপি নেতা আব্দুর রব সহ আরো অনেকে বক্তব্য রাখেন আলোচনা সভাশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park