1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

ডুমুরিয়ার চুকনগর বাজারে বিক্রির জন্য সরকারি সার দোকানে রাখায় ২ ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা বাংলার চেতনা নিউজ।

খুলনার ডুমুরিয়ায় দুটি খুচরা সারের দোকানে অভিযান চালিয়ে অবৈধভাবে সার মজুদ ও বিক্রির দায়ে ৪৮৩ বস্তা সার জব্দ ও ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার সকাল ১১টার দিকে উপজেলার চুকনগর বাজারে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অপ্রিতৃম কুমার চক্রবর্তীর নেতৃত্বাধীন উক্ত ভ্রাম্যমান আদালত এই অভিযান পরিচালনা করেন। এসময় অবৈধভাবে রাসায়নিক সার মজুদ রাখা ও বিক্রির দায়ে চুকনগর বাজারের যতিন-কাশেম রোডের খুচরা সার বিক্রেতা জাহিদুল ইসলাম সোহাগকে ১০ হাজার টাকা জরিমানা এবং ৩৭৪ বস্তা সার জব্দ করা হয়। এছাড়া সাতক্ষীরা রোডের খুচরা ব্যবসায়ী সুকর্ন ঘোষের নিকট থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় এবং ১০৯ বস্তা সার জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমীন, আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, চুকনগর বাজার বনিক সমিতির সভাপতি শাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সরদার বিল্লাল হোসেন ও ডুমুরিয়া থানা পুলিশের এস আই আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা তিনি জানান, বিএডিসির সার দোকানে বিক্রি অবৈধ নয়। কিন্তু বৈধ কাগজপত্র থাকতে হবে। সার ক্রয়ের রশিদ দেখাতে না পারায় দোকান
মালিক কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park