1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

ডুমুরিয়ার খর্ণিয়ায় খুলনা-৫ (ডুমুরিয়া -ফুলতলা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আলি আসগার লবি পলিভরাট স্লূইচ গেট পরিদর্শন।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা বাংলার চেতনা নিউজ খুলনা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, সাবেক সংসদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড’র সভাপতি, খুলনা-৫ (ডুমুরিয়া -ফুলতলা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আলি আসগার লবি গতকাল শুক্রবার দুপুরে বৃষ্টিস্নাত দিনে সিঙ্গাবিলের জলাবদ্ধ এলাকা ও পলি ভরাট স্লূইচ গেট পরিদর্শন করেছেন।এ সময় উপস্থিত শত শত কৃষকের সাথে মতবিনিময় কালে তিনি বলেন,খর্ণিয়া ও রুদাঘরা দুই ইউনিয়নের হাজার হাজার মানুষ বর্ষা মৌসুমে জলাবদ্ধতার শিকার হয়ে মাছ ও সবজি চাষে ব্যাপক ক্ষতির সম্মুখীন হন। এ অঞ্চলের মানুষের দুঃখ দূর্দশা উপলব্ধি করে তিনি নিজ অর্থায়নে গেটের পলি অপসারণ করে পানি নিষ্কাশনের সকল সহযোগিতার আশ্বাস দেন। তিনি আরও বলেন শুধু সরকারি বরাদ্দের জন্য বসে থাকলে চলবে না আপনাদের সাথে নিয়ে কৃষক বাঁচাতে যা যা প্রয়োজন সে ব্যবস্থা করবো ইনশাল্লাহ।
এ সময় সাথে ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্যা মাহাবুর রহমান, জেলা কৃষক দলের আহ্বায়ক মোল্লা কবির হোসেন,গাজী আব্দুল হালিম, শেখ শাহিনুর রহমান,আলমগীর হোসেন, আঃ রব আকুঞ্জি,জিএম সাইকুল ইসলাম, মিন্টু খান,বিএম গোলাম সরোয়ার, মোল্লা আবুল কাশেম, চেয়ারম্যান বিএম জহুরুল হক,নুর ইসলাম মেম্বার,শিক্ষক বায়েজিদ হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জিএম মনিরুজ্জামান সোহাগ, মেহেদী হাসান তুহিন, সাকিব হাসান সহ সর্ব স্তরের জনগণ। এর আগে জুম্মা নামাজ বাদ খর্ণিয়া ইউনিয়নের প্রয়াত জনপ্রিয় চেয়ারম্যান বিএনপি নেতা শেখ দিদারুল হোসেন দিদারের কবর জিয়ারত করেন পরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি অসুস্থ মোল্যা আবুল কাশেমের বাড়িতে যান এবং তার খোঁজ খবর নেন।।
এর আগে তিনি ডুমুরিয়া পুরাতন‌ সাব- রেজিস্ট্রি অফিসে জামে মসজিদের জুম্মার নামাজ আদায় করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park