1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১

ডুমুরিয়ায় ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা পূনর্বাসন কর্মসূচীর আওতায় সার বীজ বিতরণ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৩০০ বার পঠিত

 

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা

উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা/ পূনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৪০০ জনকে সবজি বীজ, ৪৫ জনকে শীতকালীন পেঁয়াজ বীজ, ৩৫০ জনকে সরিষা বীজ, ৭৫০ জনকে সূর্যমুখী বীজ, ৩০ জনকে গম বীজ বিনামুল্যে প্রদান করা হয়। প্রত্যেককে হাইব্রীড সবজি বীজ ৪০ গ্রাম, শীতকালীন পেঁয়াজ বীজ ১ কেজি, সরিষা বীজ ১ কেজি, সূর্যমুখী বীজ ১ কেজি, গম বীজ ২০ কেজি, ড্যাপ সার ১০ কেজি, এবং মিওরেট অব পটাশ সার ১০ কেজি সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা/পূনর্বাসন কর্মসূচীর আওতায় রবি মৌসুমে সরিষা, সূর্যমুখী, গম, শীতকালীন পেঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার, মুহাম্মদ আল-আমিন, বক্তব্য দেন‌ ডুমুরিয়া উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন,ডুমুরিয়া উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ওয়ালিদ হোসেন, ডুমুরিয়া উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হামিদুল ইসলাম এবং মোঃ আরিফুল ইসলাম।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park