1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

ডুমুরিয়ায় সু-স্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা বাংলার চেতনা নিউজ।

রোববার সকাল ১০টায় ডুমুরিয়া উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
ডুমুরিয়া উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ ইভা মল্লিক এর সভাপতিত্বে প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারটান এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক সোনিয়া শারমিন । উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, তথ্য সেবা সহকারী, সাংবাদিক, ইমাম, পুরোহিত ও এনজিও কর্মী সহ ৩০ জন ব্যক্তি অংশগ্রহন করেন।
উক্ত প্রশিক্ষণে ফলিত পুষ্টি বিষয়ের উপর বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করা হয়।
প্রশিক্ষিণে প্রধান অতিথি সোনিয়া শারমিন বলেন মানবজীবন ভ্রুণ হিসেবে একটি কোষের দ্বারা শুরু হয়, এই ভ্রুণ ক্রমে বৃদ্ধি প্রাপ্ত হয়ে মানব শিশু গর্ভবতী মায়ের স্বাস্থ্য, খাদ্য ও পুষ্টির উপরই ভবিষ্যত শিশুদের শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশ পৃথিবীর বুকে ভূমিষ্ট হয়। ভ্রুণের এ বৃদ্ধির জন্য খাদ্যে সব ধরণের পুষ্টি উপাদানের প্রয়োজন হয়।
একটি শিশুর মাতৃগর্ভে ১ম দিন হতে তার ২য় জন্মদিন পর্যন্ত সময়কে বলা হয় সোনালী ১০০০ দিন। প্রথম দু’বছর বয়সের মধ্যেই শিশুর শতকরা ৮০ ভাগ ব্রেন,মন্তিস্ক বৃদ্ধি পায়। তাই এ সময় শিশুকে সকল পুষ্টি উপাদান সমৃদ্ধ খাদ্য পর্যাপ্ত পরিমাণে খেতে দিতে হবে।
গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে একজন মহিলার পুষ্টি চাহিদা বৃদ্ধি পায়। শিশুর বৃদ্ধি এবং মায়ের স্বাস্থ্য ঠিক রাখার জন্য গর্ভবতী ও স্তন্যদাত্রী মায়ের প্রতিদিন পর্যাপ্ত পুষ্টিসমৃদ্ধ খাদ্য গ্রহণ করা প্রয়োজন। মা যে খাবার খায় তা থেকে শিশুর পুষ্টি ও বৃদ্ধির প্রয়োজনীয় উপাদানগুলো আসে।
গর্ভবতী নারীর পুষ্টিগত যত্ন ও সেবা গর্ভাবস্থায় প্রতিদিন নূন্যতম ৩ বেলা খাবারের সাথে নিয়মিত পুষ্টিকর খাবার বেশি করে খেতে হবে।
মাছ, মাংস, ডিম, দুধ, কলিজা, ঘন ডাল, গাঢ় রঙের শাক-সবজি ও মৌসুমী দেশী ফল খেতে হবে।
রান্নায় পরিমিত পরিমাণ তেল ব্যবহার করতে হবে।
গর্ভাবস্থায় ভিটামিন-সি যুক্ত খাবার খেতে হবে।
গর্ভাবস্থায় প্রতিদিন ডিম ও দুধ খেতে হবে।
আয়রন (মাংস, কলিজা, দুধ, ডিম, ছোট মাছ, পাটশাক, কচুশাক, লালশাক, ডাটা শাক, মুলা শাক, মিষ্টি তেঁতুল, আমড়া, তরমুজ, কালোজাম ইত্যাদি) ও ফলিক এসিড (মাংস, সবুজ পাতাজাতীয় শাক, মাছ, সীমজাতীয় সবজি, বাদাম, আস্ত দানাদার খাদ্য, ডিমের কুসুম ইত্যাদি) সমৃদ্ধ খাবার খেতে হবে।
আয়রন এর উদিজ্জ উৎস যেমন কচু শাক, পালংশাক বা অন্যান্য শাকের সাথে ভিটামিন সি জাতীয় খাবার যেমন লেবু বা কাচামরিচ) খেতে হবে অন্যথায় উক্ত খাদ্য হতে সঠিক মাত্রায় আয়রন পাওয়া যাবে না।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park