1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ডুমুরিয়ায় বাণিজ্যিকভাবে পেয়ারা চাষ করে স্বাবলম্বী হয়েছে কৃষক ইমন খান

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৭০ বার পঠিত

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা)
খুলনার ডুমুরিয়া উপজেলায় বাণিজ্যিকভাবে উন্নত জাতের পেয়ারা চাষ করে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন কৃষক ইমন খান। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে তিনি এখন আর্থিকভাবে স্বাবলম্বী।
ইমন খান জানান, মাত্র ২ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে পেয়ারা চাষ শুরু করে তিনি চলতি মৌসুমে প্রায় ১০ লাখ টাকার পেয়ারা বিক্রি করবেন বলে আশা করছেন। তার বাগানে লাগানো উন্নত জাতের গাছগুলো থেকে কম খরচে ১২ মাসই ফলন পাওয়া যায়। প্রতিটি পেয়ারা আধা কেজি থেকে প্রায় এক কেজি ওজনের হয় এবং একটি গাছ টানা সাত বছর ফল দেয়। প্রতি কেজি পেয়ারা বাজারে ৫০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
প্রায় ৫ বিঘা জমিতে ১ হাজার ৫০টি উন্নত জাতের পেয়ারা গাছ লাগিয়েছেন ইমন। তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে আশপাশের অনেক কৃষক এখন পেয়ারা আবাদে আগ্রহী হচ্ছেন। গুটুদিয়া ইউনিয়নের পঞ্চুর গ্রামের কৃষক আরিফুল ইসলাম ও শলুয়া গ্রামের পূর্ণেন্দু বিশ্বাসও পেয়ারা চাষে যুক্ত হয়েছেন। ডুমুরিয়ার বিভিন্ন গ্রামে এখন মাঠের পর মাঠ জুড়ে গড়ে উঠছে পেয়ারা বাগান।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাজমুল হুদা জানান,
“চলতি বছরে ডুমুরিয়ায় ২৫ হেক্টর জমিতে পেয়ারা আবাদ হয়েছে। সাধারণ ফসলের তুলনায় পেয়ারা চাষে তিন গুণ লাভ হয়। খুলনা হর্টিকালচার থেকে সংগ্রহ করা চারা বৈশাখের শেষের দিকে রোপণ শুরু হয় এবং ৯ মাসের মধ্যেই ফল ধরতে শুরু করে।”
তিনি আরও জানান, একটি গাছে গড়ে ১০০–১৫০টি ফল ধরে, তবে গাছের শক্তি বৃদ্ধির জন্য প্রাথমিক পর্যায়ে ২০–২৫টি ফল রাখা হয়। সারা বছর ফলন পাওয়া গেলেও শীত মৌসুমে পেয়ারার দাম সবচেয়ে বেশি থাকে। পোকামাকড় ও পচন রোধে সুষম সার প্রয়োগ ও ফলের গায়ে পলিথিন মোড়ানো হয়।
খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম বলেন,“পেয়ারার চাষ এখন অত্যন্ত লাভজনক। এক বিঘা জমিতে ৪০০টি গাছ লাগানো যায়, প্রতিটি গাছ থেকে বছরে প্রায় ২০ কেজি ফল পাওয়া যায়। পাইকারি বাজারে এক মণ পেয়ারা বিক্রি হচ্ছে ১৪শ টাকায়। ফলে একটি গাছ থেকেই বছরে তিন হাজার টাকার বেশি আয় সম্ভব।”
তিনি আরও জানান, কৃষকদের বাগানে বিষমুক্ত উৎপাদন ও সাথি ফসল হিসেবে লেবু, মালটা ইত্যাদি চাষে উৎসাহিত করা হচ্ছে, যাতে আধুনিক পদ্ধতিতে সর্বাধিক ফলন নিশ্চিত করা যায়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park