1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ডুমুরিয়ায় বাণিজ্যিকভাবে লাউ চাষ করে লাখপতি নানক মণ্ডল

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১২৬ বার পঠিত

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া(খুলনা)

খুলনার ডুমুরিয়া উপজেলার কৃষকেরা লাউ চাষে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছেন। কাচনাপাড়া ও আশপাশের গ্রামের কৃষকেরা অল্প পরিশ্রম, সীমিত জমি ও কম খরচে বিষমুক্ত লাউ চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন।
ডুমুরিয়ার চটচটিয়া গ্রামের কৃষক নানক মণ্ডল ইউনাইটেড সিড কোম্পানির ‘গরিমা’ নামের হাইব্রিড লাউ চাষ করে লাখপতি হয়েছেন। নিজস্ব জমি না থাকায় তিনি প্রতিবেশীর ঘেরের আইলে ৫ বিঘা জমিতে লাউ চাষ করেছেন। মাত্র ১৬ হাজার টাকা খরচে ৩০০টি লাউগাছ লাগিয়ে তিন মাসে প্রায় ২ লাখ টাকার লাউ বিক্রি করেছেন। তিনি আশা করছেন, সঠিক পরিচর্যা করলে আরও লক্ষাধিক টাকার লাউ বিক্রি সম্ভব হবে।
নানক মণ্ডল জানান, কম শ্রম, অল্প পুঁজি ও সীমিত জমিতেই লাউ চাষে ভালো ফলন পাওয়া যায়। তিনি কোনো রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করেননি। কৃষি অফিসের পরামর্শে তিনি বিভিন্ন জৈব বালাইনাশক ও ফেরোমন ফাঁদ ব্যবহার করে সম্পূর্ণ বিষমুক্ত লাউ চাষ করেছেন। তার এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে এলাকার অনেক বেকার যুবক লাউসহ অন্যান্য সবজি চাষে আগ্রহী হয়ে উঠেছেন। পাশাপাশি তিনি ১০ শতক জমিতে বরবটি চাষ করে আরও প্রায় ১ লাখ টাকার আয় আশা করছেন। লাউ চাষী সাধন আরো জানান আমি বিষমুক্ত লাউ চাষ করে সফলতা পেয়েছি।ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ইনসাদ ইবনে আমিন বলেন, “আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর লাউয়ের বাম্পার ফলন হয়েছে। বিষমুক্ত লাউয়ের বাজারে ব্যাপক চাহিদা থাকায় কৃষকেরা ভালো দাম পাচ্ছেন।” তিনি আরও জানান, প্রতি ১০০ গ্রাম খাদ্যপযোগী লাউয়ে রয়েছে প্রায় ২৬ মিলিগ্রাম ক্যালসিয়াম ও ৪ মিলিগ্রাম ভিটামিন ‘সি’। এছাড়া লাউয়ে সোডিয়াম, পটাসিয়াম ও ফাইবার থাকে, যা শরীর ঠাণ্ডা রাখে এবং এটি সুগার-ফ্রি হওয়ায় ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষভাবে উপকারী।কাচনাপাড়া গ্রামের অধিকাংশ পরিবার এখন লাউ চাষে স্বাবলম্বী। কৃষকেরা আশা করছেন, এ বছর শুধু এ গ্রাম থেকেই প্রায় ১০ লাখ টাকার লাউ বিক্রি হবে। বর্তমানে ডুমুরিয়ার বিষমুক্ত সবজি দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park