1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ডুমুরিয়ায় ধান কাটা শুরু বাম্পার ফলন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২০৪ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনাঃ

খুলনার ডুমুরিয়ায় চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে পেকে যাওয়ায় বৈশাখী ঝড় বৃষ্টি শুরুর আগেই খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় ১৪টি ইউনিয়নে বিভিন্ন মাঠে ধান কাটতে শুরু করেছেন কৃষকরা। এতে তাদের মধ্যে আনন্দ বিরাজ করছে।
খোঁজ নিয়ে জানা যায়, বোরো ধানের ভান্ডার হিসেবে সারাদেশে পরিচিত ডুমুরিয়া । এ ধানেই চলে সারা বছরের খোরাক। ধানের বড় একটি অংশ বিক্রি করে ছেলেমেয়েদের পড়াশোনা, বিয়ে-শাদি ও সংসার চলে এই অঞ্চলের কৃষকদের। ধানকে ঘিরেই চাঙা হয় প্রান্তিক পর্যায়ের অর্থনীতি।

চলতি মৌসুমে ডুমুরিয়া বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, ডুমুরিয়া উপজেলায় ২১, ৫৫৮ হেঃ জমিতে বোরো ধানের চাষ হয়, যেখান থেকে ১ লক্ষ ৫৩ হাজার ৪৩ মেট্রিক টন ধান উৎপাদন হবে। চাল হবে ১ লাখ ২ হাজার ৫৩৯ মেট্রিক টন। কৃষক মোঃ আব্দুল হামিদ বলেন, এবছর বোরো ধানের ফলন ভালো হওয়ায় কৃষকরা খুশি। স্বপন কুমার রাহা নামের আরেক কৃষক বলেন, ‘এবার ধান ভালো হয়েছে। বৈশাখ শুরুর আগেই ধান কেটে ঘরে তুলতে পারছি। সত্যিই অনেক আনন্দ লাগছে কষ্টের ফসল ধান ঘরে তুলতে পেরে।‘ কৃষক রহমত আলী বলেন, কৃষকরা যদি একমাস সময় হাতে পান, তাহলে সম্পূর্ণ ধান ঘরে তোলা সম্ভব হবে।
ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন বলেন, ডুমুরিয়া উপজেলায় এবছর বোরো ধানের ফলন ভালো হয়েছে। তবে মাঠ পর্যায়ে আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি যাতে ৮০ শতাংশ ধান পাকলে তারপরই কাটেন। কেননা যেকোন সময় ঝড় বৃষ্টিতে ধান ক্ষতিগ্রস্থ হতে পারে। ডুমুরিয়ায় আনুষ্ঠানিকভাবে পহেলা বৈশাখের আগে থেকে ধান কাটা শুরু হয়েছে। ধান কাটা উৎসবে কৃষি উপদেষ্টা উপস্থিত থাকতে পারেন বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park