1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

ডুমুরিয়ায় তৃণমূল নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ভাতা বিতরণ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১০৫ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

বুধবার ১৯ মার্চ সকাল ৯টায় ডুমুরিয়ার শাহপুর ইনস্টিটিউট অব লাইফস্টক সাইন্স এন্ড টেকনোলজি জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের উদ্যোগে, উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরন কর্মশালা ও প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ অনুষ্ঠানে মত বিনিময় করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন।
জাতীয় মহিলা সংস্থার তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পে আওতায় নারী উদ্যোক্তাদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


এ সময় প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন বলেন, নারীরা ঘরে বসে না থেকে নিজ নিজ উদ্যোগে সাবলম্বী হবে। নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তৃণমূলের নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলা।
এ সময় তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তা বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা আশা ডুমুরিয়া সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পে আওতায় ২০২৪-২৫ অর্থবছরের ৪ মাসব্যাপী ২টি ক্যাটাগরিতে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ ভাতা হিসেবে চেক বিতরণ করা হয়। এ সময় দুই ক্যাটাগরিতে বিউটিফিকেশন, ফ্যাশন ডিজাইনসহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৩০০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park