1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

ডুমুরিয়ায় গ্রাম আদালত বিষয়ক ১৪টি ইউনিয়নে ৭টি ব্যাচে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠান সম্পূর্ন হয়েছে।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৯৬ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের বাস্তবায়নে ডুমুরিয়ায় উপজেলার সকল ইউপি সদস্যদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শনিবার (১৭মে) হতে বৃহস্পতিবার (২২মে) পর্যন্ত ডুমুরিয়ায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকাল ৯ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত এ প্রশিক্ষণ চলে। প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। দিনব্যাপি এ প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন ডুমুরিয়া উপজেলার গ্রাম আদালত রিসোর্স টিমের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, রিসোর্স টিমের সদস্য সচিব ও উপজেলা সমাজসেবা অফিসার সুব্রত বিশ্বাস, ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাসুদ রানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজামান ও উপজেলা সমন্বয়কারী শিশির চৌকিদার ও মরিয়াম খাতুন। গ্রাম আদালত গঠন, গ্রাম আদালতের শক্তি, গ্রাম আদালতের এখতিয়ার, গ্রাম আদালতের ক্ষমতা, গ্রাম আদালত কর্তৃক বিচারযোগ্য মামলা তফসিলের প্রথম অংশে ফৌজদারী ও দ্বিতীয় অংশে দেওয়ানি বিষয় নিয়ে ভিডিও প্রদর্শনী, প্রজেক্টরের মাধ্যমে অংশগ্রহণকারীদের সামনে উপস্থাপন ও বিস্তারিত আলোচনা করা হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park