1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি, প্রকৌশল সেক্টরে পেশাগত সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত অসম কমিটি প্রত্যাখ্যান এবং বিএসসি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা দাবি রাষ্ট্রপক্ষ কর্তৃক প্রত্যাখ্যানের দাবিতে বিক্ষোভ,অবস্থান ও ব্লকেড কর্মসূচি পালিত হয়েছে। 

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি,বাংলার চেতনা নিউজ খুলনা।

খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট হতে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ, খুলনা জেলা উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি, প্রকৌশল সেক্টরে পেশাগত সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত অসম কমিটি প্রত্যাখ্যান এবং বিএসসি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা দাবি রাষ্ট্রপক্ষ কর্তৃক প্রত্যাখ্যানের দাবিতে বিক্ষোভ,অবস্থান ও ব্লকেড কর্মসূচি অনুষ্ঠিত হয় ।এসময়ে  কারিগরি ছাত্র আন্দোলন

বাংলাদেশ, খুলনা বিভাগীয় প্রতিনিধ, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট এর সিভিল ডিপার্টমেন্টের ষষ্ঠ পর্বের ছাত্র, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মেহেদী হাসান আকাশ শিকদার নেতৃত্বে উপস্থিত ছিলেন পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদলের সভাপতি এনামুল হল মল্লিক, সাধারণ সম্পাদক আব্দুর রাকিব, সংগঠনিক সম্পাদক হামিম সহ অন্যান্য সাধারণ শিক্ষার্থীবৃন্দ। মিছিলে তারা স্লোগান দেয়, ” তুমি কে আমি কে ডিপ্লোমা ডিপ্লোমা, কে বলেছে ডিব্বা আমরা তোদের আব্বা।” কথায় কথায় দশম (দশম গ্রেড) ছাড় দশম কি তোর বাপ দাদার। জেগে ছেরে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে, কোটা না মেধা মেধা মেধা এধরনের বিভিন্ন বিভিন্ন শ্লোগান দিতে থাকে, ও তারা তাদের দাবি গুলো তুলে ধরেন।

*বিএসসি ইঞ্জিনিয়ারদের ০৩ দফা দাবি গুলো হলো:*

‎১। ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না।

‎২। টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে।

‎৩। ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। নন এক্রিডেট বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে IEB-BAETE এক্রিডিটেশনের আওতায় আনতে হবে।

এসময়ে তারা খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট হতে পুরাতন যশোর রোড হয়ে, জংশন রোড হয়ে, বৈকালি খুলনা-যশোর মহাসড়ক ১২,১৫মিনিট হতে ০১,৩০ঘটিকা পর্যন্ত ব্লকেড কর্মসূচি* পালনের মাধ্যমে শান্তিপূর্ণভাব শেষ হয়।

উল্লেখ্য উক্ত বিক্ষোভ কর্মসূচি চলাকালীন কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা পরিলক্ষিত হয়নি বলে জানা যায়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park