1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ডাকাত ও সাত মামলার আসামি রবিউলকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২৩১ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে।

র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন যাবত পালিয়ে থাকা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্ট ভূক্ত আসামিদের গ্রেফতার এবং অস্ত্রধারী সন্ত্রাসী,

মাদক কারবারি ও বিবিধ প্রতারক চক্রের দ্বারা সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এমতাবস্থায় র‌্যাব-৬ কর্তৃক আসামিদের আইনের আওতায় আনতে আভিযানিক দল কর্তৃক গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় ১৮ জুন ২০২৫ সকালে র‍্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্প এর আভিযানিক দল

সাতক্ষীরা জেলার সদর থানাধীন সংঙ্গীতা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র মামলাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ রবিউল গাজী (৪২), পিতা-মোঃ শাহজান আলী গাজী, সাং- নোড়ারচক (খলিশখালী),থানা-দেবহাটা,জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করে।

প্রাথমিক তথ্যানুসন্ধানে জানা যায় যে, আসামি মোঃ রবিউল গাজী (৪২) সাতক্ষীরা জেলার দেবহাটা থানার ডাকাতির প্রস্তুতি মামলা এবং অস্ত্র মামলাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। বিষয়টি র‍্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্প জানতে পেরে পলাতক আসামিকে গ্রেফতারের জন্য ছায়া তদন্ত শুরু করে এবং আসামিকে গ্রেপ্তারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলার দেবহাটা থানায় হস্তান্তর করা হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park